তেলুগু-তামিলের মতো বিশেষ ভাষার স্বীকৃতি পাক বাংলাও, কেন্দ্রের কাছে আর্জি রাজ্যের
ODD বাংলা ডেস্ক: মালায়ালম, তেলুগু, ওড়িয়া, তামিল ভাষার মতো বাংলা ভাষাকেও ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃতির দাবি রাজ্যের। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস-এর প্রাক্কালে মাতৃভাষা বাংলার জন্য বিশেষ স্বীকৃতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।শনিবার জলপাইগুড়ির স্পোর্টস কমপ্লেক্সে প্রথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানা, মালায়ালম, তেলেগু, ওড়িয়া, তামিল ভাষার মতো বাংলা ভাষার স্বীকৃতির আবেদন জানিয়ে একটি প্রেজেন্টেশন পাঠানো হবে। আশা করা হচ্ছে ওই সমস্ত ভাষার মতো বাংলা ভাষাকেও কেন্দ্র সরকার ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃতি দেবে।





Post a Comment