'রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সোনিয়া গান্ধী', জল্পনায় জল ঢালল কংগ্রেস


ODD বাংলা ডেস্ক: রাজনীতি থেকে মোটেই অবসর নিচ্ছেন না সোনিয়া গান্ধী। জল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিষয়টি স্পষ্ট করল কংগ্রেস। এদিন দলের মুখপাত্র অলকা লাম্বা বলেন, "সোনিয়া গান্ধী অবসর নিচ্ছে না। কখনও সেটা হবেও না।"ছত্তিশগড়ের রায়পুরে শুক্রবার থেকে শুরু হয়েছিল তিনদিনের কংগ্রেসের প্লেনারি অধিবেশন। সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার ভাষণ দেন সোনিয়া গান্ধী। তাঁর সেই বক্তৃতার পরই অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।এদিন দলের তরফে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর ভাষণের ব্যাখ্যা দেওয়া হয়। অলকা লাম্বা বলেন, "সোনিয়া গান্ধীর ভাষণকে ভুলভাবে ব্যাখ্যা করছে সংবাদমাধ্যম। ম্যাডাম বলেছেন তিনি কখনই অবসর নেবেন না।"রবিবার ছিল প্লেনারি অধিবেশনের শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানে যখন অলকা লাম্বা ভাষণ দেন, তখন সামনেই বসে ছিলেন সোনিয়া গান্ধী। এই কথা শুনে সামান্য মুচকি হেসে ওঠেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.