৬ ঘণ্টার পথ ৬ মিনিটে! বৈষ্ণোদেবী পৌঁছতে শুরু হবে রোপওয়ে পরিষেবা


ODD বাংলা ডেস্ক: এখনও পর্যন্ত বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছনোর দু’টি পথ রয়েছে। একটি চপারে করে। অন্যটি ১২ কিমি পথ ট্রেক করে। প্রথমটি ব্যয়বহুল। দ্বিতীয় শ্রমসাধ্য।  দুর্গম পথে ৫ থেকে ৬ ঘণ্টার ট্রেক করে গন্তব্যে পৌঁছতে হত। এবার সেখানে লাগবে মাত্র ৬ মিনিট! জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য এবার তৈরি হবে রোপওয়ে। দীর্ঘদিন আলোচনা চলছিল। অবশেষে শুরু হতে চলেছে এই প্রকল্পের কাজ। যা সম্পূর্ণ হলেই তীর্থযাত্রীদের জন্য বয়ে আনবে বিরাট সুখবর।প্রতি বছরই বিপুল সংখ্যক তীর্থযাত্রী আসেন এখানে। ২০২২ সালেই এসেছিলেন ৯১ লক্ষ। তাঁদের অধিকাংশকেই ১২ কিমি দীর্ঘ পথ ট্রেক করে ভূপৃষ্ঠ থেকে ৫ হাজার ২০০ ফুট উঁচুতে অবস্থিত ত্রিকূট পর্বতে অবস্থিত এই মন্দিরে পৌঁছতে হত। এবার সেই পথই হবে সুগম। সৌজন্যে রোপওয়ে।রোপওয়ে চালু হলে খরচ ও সময় দুইয়ের ক্ষেত্রেই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.