তাড়াতাড়ি বড় হতে হরমোন ইঞ্জেকশন দিতেন মা! জল্পনার জবাব দিলেন হংসিকা মোটওয়ানি
ODD বাংলা ডেস্ক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন হংসিকা। প্রথমে ‘সাকা লাকা বুম বুম’, পরে ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তারপরই শিশুশিল্পী হিসেবে ‘কোয়ি মিল গ্যায়া’, ‘হাম কৌন হ্যায়?’, ‘আবরা কা ডাবরা’ সিনেমায় অভিনয় করেন।সম্প্রতি ‘হংসিকা’স লাভ শাদি ড্রামা’ শোয়ের দ্বিতীয় এপিসোডে হংসিকা জানান, ২১ বছর বয়সে তাঁকে শুনতে হয়েছিল, হঠাৎ বেড়ে ওঠার জন্য তাঁর মা নাকি তাঁকে হরমোন ইঞ্জেকশন দিতেন। এ কথা খবর হিসেবেও প্রকাশিত হয়েছিল। হংসিকা জানান, এটা যে একটা মিথ্যে, গুজব তা সেই সময় তাঁর বলার মতো অবস্থা ছিল না। কিন্তু এখন অনায়াসেই জবাব দিতে পারেন। এ বিষয়ে জবাব দিতে গিয়ে ব্যঙ্গের ছলেই অভিনেত্রীর মা বলেন, এমন কোনও রহস্য জানা থাকলে তো তিনি টাটা কিংবা বিড়লাদের মতো বড়লোক হয়ে যেতেন। পাঞ্জাবিদের ১২-১৬ বছরের মধ্যে গ্রোথ বেশি হয় বলেও জানান তিনি।





Post a Comment