দেড় দশক পর ভারী তুষারপাত সান্দাকফু-লাচুংয়ে
ODD বাংলা ডেস্ক: দক্ষিনবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। ভোর ও রাত হাঁসফাঁস দশা না হলেও দুপুরে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে উত্তরের ছবিটা একেবারেই ভিন্ন। দার্জিলিংয়ে এখনও জবুথবু পর্যটকরা। রবিবারের পর সোমবারেও সিকিমের লাচুংয়ে তুষারপাতের সাক্ষী হলেন পর্যটকরা। সাদা বরফে মুড়ল চারপাশ। ভ্রমণ পিপাষু বাঙালীর কাছে বরাবরই পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং, সিকিম। তাতে যদি তুষারপাত দেখা যায়, তাহলে তো কোনও কথাই নেই। বর্তমানে যে পর্যটকরা উত্তরবঙ্গ ও সিকিমে রয়েছেন, তাঁদের এই মনবাসনা পূর্ণ করল প্রকৃতি। ফেব্রুয়ারির শেষেও সোমবার সকালে লাচুংয়ে তুষারপাতের সাক্ষী হলেন পর্যটকরা। পথঘাট, গাছপালা ঢাকল বরফের সাদা চাদরে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও বরফের পুরু আস্তরণ।





Post a Comment