বন্ধুদের নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ! নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্র

ODD বাংলা ডেস্ক: উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে রবিবার ছুটির দিনে সাঁতার কাটা, আর সেইসঙ্গে মাঝগঙ্গায় স্টান্ট দেখানো। কিন্তু তা করতে গিয়ে যে ভয়াবহ ঘটনা ঘটে যাবে, সেটা কখনই বুঝতে পারেনি তিন বন্ধু। একসঙ্গে গঙ্গায় সাঁতার কাটতে মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মেরেছিল ওই তিনজন। তারপর দুই বন্ধু যথাসময়ে সাঁতরে পারে উঠে এলেও একাদশ শ্রেণি এক ছাত্রের হদিশ মেলেনি। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার রামকৃষ্ণপুর ঘাটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তিন বন্ধু লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ মারে। দুজন সাঁতার কেটে পাড়ে পৌঁছলেও সুরজ পাশওয়ান (১৮) নামে একাদশ শ্রেণীর ওই ছাত্রের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও গঙ্গায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত ওই ছাত্রের কোনও হদিশ মেলেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.