জঙ্গিদের হাতে খুন কশ্মীরি পণ্ডিতের শেষকৃত্যে এগিয়ে এলেন মুসলমান প্রতিবেশীরা
ODD বাংলা ডেস্ক: সন্ত্রাস জর্জরিত কাশ্মীরে ফের ফুটে উঠল মানবিকতার ছবি। সন্ত্রাসবাদীদের হাতে খুন কশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার শেষকৃত্যে এগিয়া এলেন মুসলমান পড়শিরাই। নিহতের কফিন কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে চিতার কাঠ সংগ্রহ করতে সাহায্য করেন তাঁরা।গত রবিবার পুলওয়ামা জেলার আচান গ্রামে সঞ্জয় শর্মা নামের ব্যাংকের এক নিরাপত্তারক্ষীকে গুলি করে জঙ্গিরা। ওই কাশ্মীরি পণ্ডিতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা যায়, সেদিন বাজার যাচ্ছিলেন সঞ্জয়। সেই সময়ই তাঁর উপরে হামলা চালায় জেহাদিরা। এলাকায় হিন্দু পণ্ডিতদের উপরে হামলার মোকাবিলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিল প্রশাসন। এরপরও কী করে এমন হামলা হল খতিয়ে দেখা হচ্ছে।





Post a Comment