শিবরাত্রির প্রাক্কালে ‘ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ’ নিয়ে দুই বিজেপি শাসিত রাজ্যে ধুন্ধুমার
ODD বাংলা ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হয়েছে, অসমের পর্যটন দপ্তরের বিতর্কিত বিজ্যাপনী ক্যালেন্ডার। সেখানে ছবির নিচে লেখা হয়েছে, ‘ভীমশঙ্কর মন্দির, ডাকিনী হিল, কামরূপ, অসম’। হিমন্ত বিশ্ব শর্মার ছবি-সহ ওই ক্যালেন্ডারে আগামী ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রীর দিন ভক্তদের স্বাগত জানানো হয়েছে কামরূপের ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ মন্দিরে। যদিও ভীমশঙ্কর মন্দির রয়েছে মহারাষ্ট্রের পুনেতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সর্বপ্রথম প্রতিবাদ করেন এনসিপি প্রধান শরদ পওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে। এই ঘটনায় ধুন্ধুমার বেধেছে বিজেপি শাসিত দুই রাজ্যের মধ্যে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকারের পর্যটন দপ্তরের বিরুদ্ধে আসরে নেমেছে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি, এমনকী শাসক শরিক বিজেপিও।সুপ্রিয়া সুলে টুইট করে অসম সরকারের উদ্দেশে লেখেন, “বিজেপি শাসিত রাজ্য অসমের পর্যটন দপ্তরের ক্যালেন্ডারে ছাপা হয়েছে একই রকম মন্দিরের একটি ছবি। লেখা হয়েছে, ভীমশঙ্কর মন্দির নাকি অসমের কামরূপে রয়েছে! এ তো আশ্চর্য কথা!” সুপ্রিয়ার আক্ষেপ, “মহারাষ্ট্রের শিল্প বাণিজ্যের পর ঐতিহ্য ও সংস্কৃতিও চুরি হয়ে যাচ্ছে!”





Post a Comment