সাতসকালে ফের উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা-গুলি


ODD বাংলা ডেস্ক:  সাতসকালে দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়া এলাকায়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোঁড়া হল বোমা, চলল গুলিও। বরাতজোরে প্রাণে বেঁচেছেন তিনি। রবিবার সকালের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জগদ্দল থানার পালঘাট রোড এলাকায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।আক্রান্ত তৃণমূলনেতার নাম অশোক কুমার সাউ। তিনি ভাটপাড়ার ১২ নং ওয়ার্ডের তৃণমূলের সভাপতি। এদিন সকালে অশোকবাবু তাঁর বাড়ির পাশে বাজারে যাচ্ছিলেন। তখনই তাঁর উপরে দুষ্কৃতীরা হামলা চালায়। ছয় রাউন্ড গুলি এবং একটি বোমা ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.