দোলের পরই মেষে শুক্র, প্রচুর সুখ, অর্থ লাভ লেখা ৫ রাশির ভাগ্যে!
ODD বাংলা ডেস্ক: শীঘ্রই মেষ রাশিতে গোচর করবে শুক্র। ১২ মার্চ মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে সুখ ও সৌভাগ্যের কারক গ্রহ শুক্র। এই রাশিতে আগে থেকেই রাহু গোচর করছে। এবার এখানে দৈত্যগুরু প্রবেশ করবেন। যার ফলে মেষ রাশিতে রাহু ও শুক্রের যুতি হবে। দোলের পর শুক্রের রাশি পরিবর্তন একাধিক রাশির জাতকদের ভাগ্যবৃদ্ধি করবে। অঢেল অর্থ লাভ করতে পারবেন তাঁরা। আবার প্রেম জীবনও অসাধারণ কাটবে। উল্লেখ্য, বৈদিক জ্যোতিষে শুক্রকে প্রেম, সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি, দাম্পত্য সম্পর্কের কারক গ্রহ মনে করা হয়। তাই শুক্রের রাশি পরিবর্তন ব্যক্তির এই সমস্ত ক্ষেত্রগুলিতে শুভ-অশুভ প্রভাব বিস্তার করে থাকে। ১২ মার্চ শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক লাভান্বিত হবেন জেনে নিন এখানে।
মেষ রাশি
এই রাশিতেই শুক্র প্রবেশ করবে। এর ফলে মেষ রাশির জাতকদের ভাগ্য চমকাবে। এই রাশির জাতকদের ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। এ সময় পরিবার ও বন্ধুবান্ধবদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। জ্যোতিষ গণনা অনুযায়ী এ সময় আপনাদের প্রেম জীবন খুব ভালো কাটবে। মেষ রাশির বিবাহিত জাতকরা সঙ্গীর সম্পূর্ণ সমর্থন লাভ করবেন। আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শুক্রের গোচর লাভজনক প্রমাণিত হবে। এ সময়ে একাধিক নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। এই সাক্ষাৎ ভবিষ্যতে লাভের পথ উন্মুক্ত করতে চলেছে। শুধু তাই নয়, এ সময়ে বাচ্চাদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। অন্য দিকে পড়ুয়াদের জন্যও সময় খুব ভালো। শুক্রের গোচরকালে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন এই রাশির ছাত্র-ছাত্রীরা। পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করবেন।
সিংহ রাশি
এই রাশির জাতকরাও শুক্রের গোচরের ফলে লাভান্বিত হবেন। সিংহ রাশির জাতকদের জন্য এই গোচর ভাগ্যবান প্রমাণিক হবে। বিশেষত সিংহ রাশির দম্পতিরা এই গোচরের ফলে বিশেষ ভাবে লাভবান হবেন। কোনও নতুন কাজের সূচনার পরিকল্পনা করে থাকলে এই সময়কাল অত্যন্ত ভালো। যে কোনও কাজ শুরু করতে পারেন। তবে এ সময়ে কোনও দূরের যাত্রায় যেতে হতে পারে সিংহ রাশির জাতকদের। আবার নতুন চাকরির খোঁজে থাকলে তাঁরা ভালো সুযোগ পেতে পারেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। ধনু রাশির পড়ুয়া জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত অসাধারণ। আবার ধনু রাশির বিবাহিত জাতকরা সুসংবাদ পেতে পারেন। পুরনো বিবাদ চলতে থাকলে এ সময়ে তার সমাধান হবে। পাশাপাশি আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হবে ধনু রাশির জাতকদের। হাতে টাকা আসবে। পৃথক পৃথক উপায়ে অর্থ উপার্জনে সফল হবেন। আবার ধনু রাশির চাকরিজীবী জাতকদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
মেষ রাশিতে প্রবেশ করে মীন রাশির জাতকদের জীবনে ভালো প্রভাব বিস্তার করবে শুক্র। শুক্রের গোচরের প্রায় এক মাস সময়কালে অর্থ সঞ্চয়ে সফল হবেন এই রাশির জাতক। সঙ্গীর সঙ্গে মিলে ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন এই রাশির জাতক। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাঁদের কাছ থেকে সুফল অর্জন করতে পারেন। অন্যান্যদের নিজের প্রতি সহজে আকৃষ্ট করতে পারবেন এই রাশির জাতকরা।





Post a Comment