‘গেরুয়া তো স্বামীজির রং’ কলকাতার কনসার্টে এসে বললেন অরিজিৎ সিং
ODD বাংলা ডেস্ক: কলকাতায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বলতে উঠে ‘রং দে গেরুয়া’ গেয়েছিলেন অরিজিৎ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গাওয়া অরিজিতের গানের কলি নিয়ে কোনও কোনও মহল থেকে বিতর্ক তৈরি করা হয়। এদিন অ্যাকোয়াটিকায় অনুষ্ঠান করতে এসে যেন সেই বিতর্কের জবাব দিয়ে বুঝিয়ে দিলেন গেরুয়া সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দ পরতেন। বস্তুত, মুখ্যমন্ত্রীও বার বার এই কথাই বলে এসেছেন, গেরুয়ায় কারও ঠিকেদারি নেই। স্বামীজি গেরুয়া পরতেন। এদিকে এই অনুষ্ঠানের স্থান বদল নিয়ে অরিজিৎ রসিকতা করে বলেন, ‘‘শেষ অবধি অনুষ্ঠান হচ্ছে। বলা হয়েছিল গন্ডগোল হতে পারে। এখানে কেউ গন্ডগোল করলে তাঁকে মঞ্চে নিয়ে আসব কিন্তু।’’





Post a Comment