সুন্দরবনের রায়মঙ্গল বাঁধে ধস, নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ৩০০ ফুট রাস্তা!
ODD বাংলা ডেস্ক: রায়মঙ্গল বাঁধ ধসে গিয়ে নদীগর্ভে তলিয়ে গেল তিনশো ফুটের রাস্তা। এই ঘটনা ঘিরে আতঙ্কিত ছড়িয়েছে সন্দেশখালির দু’নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুরে।রবিবার সকালে আচমকাই নদীর জলস্তর বেড়ে যায়। তাতেই নদীর পাশে রাস্তায় মাটির ধসে গিয়ে প্রায় ৩০০ ফুট পাকা ইটের রাস্তা নদীগর্ভে তলিয়ে যায়। দিনেদুপুরে এমন ঘটনা চোখের সামনে ঘটতে দেখে রীতিমতো ভয়ে পেয়ে যান সাধারণ মানুষ। তাঁদের দাবি, আম্ফানের পর এমন ধস এই প্রথমবার ঘটেছে।রায়মঙ্গল ও ছোট কলাগাছি নদী সংস্থলেই রয়েছে আতাপুর, কোরাকাটি, মনিপুর সহ একাধিক গ্রাম। এদিন ওই রাস্তা থেকে যাতায়াত করছিলেন গ্রামের মানুষ। ধস নামতে দেখে তাঁরা যে যার মতো ছুটে পালান। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।





Post a Comment