ক্যামেরার সামনে থেকে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন পার্নো মিত্র? আত্মপ্রকাশ নিয়ে জল্পনা ওড়ালেন অভিনেত্রী নিজেই



 ODD বাংলা ডেস্ক: ‘যে জীবন ফড়িংয়ের দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা’, জীবনানন্দ দাশের  পংক্তির মতোই কি আদতে গড়ে ওঠে তারকা জগতের আলোকিত জীবন?


ফড়িং দোয়েলের জীবন পেরিয়েও একটা খুব সাধারণ যাপন থাকে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের।


সেই যাপনের সঙ্গে জুড়ে থাকে চূড়ান্ত লড়াই।


যে লড়াই ক্রমাগত লড়ে চলেছেন অভিনেত্রী পার্নো মিত্র।



এক সময় যিনি টলিউডের পর্দা ছেড়ে বিরাজ করতে শুরু করেছিলেন মানুষের মনের অন্দরেও,


তাঁকে আজ খুব বেশি চোখের নাগালে পাওয়া যায় না কেন?


অভিনেত্রী নিজেই জানালেন, বাবাকে হারিয়েছেন অনেকদিন আগেই।



এর মাস দুয়েক পরেই পড়ে গিয়ে গুরুতর চোট পেয়ে আর উঠে দাঁড়াতেই পারেন না পার্নোর মা।


কিন্তু, তারপরেও যখন সংসারের হাল ধরে কিনে ফেলেছেন নতুন বাড়ি, তখন স্নায়ুর দুর্বলতার জন্য দৃষ্টিশক্তি পুরোপুরি চলে গেল তাঁর মায়ের।



এরপরেও লড়াই জারি আছে। মুক্তি পেতে চলেছে পার্নো-অভিনীত ‘বনবিবি’।


‘সুনেত্রা সুন্দরম’ নামের আরও একটি ছবির কাজও প্রায় শেষ করেই এনেছেন পার্নো মিত্র।


তাই, শোকের বোঝা কাঁধে নিয়েও কাজ করে যাওয়ার যে নজির, তারই ভিত মজবুত করলেন টলিউডের ‘ফিনিক্স’।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.