ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই মার্চেও, পারদ ছোঁবে ৩৫ ডিগ্রি
ODD বাংলা ডেস্ক: ক্রমশই তাপমাত্রা চড়তে শুরু করেছে বঙ্গে। ফেব্রুয়ারির একবারে শেষ লগ্নে এসে ভ্যাপসা এবং গুমোট গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। কলকাতার তাপমাত্রাও উত্তরোত্তর বাড়ছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে আশঙ্কিত শহরবাসী।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪০ থেকে ৯৩ শতাংশের মধ্যে। মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতা শহরের তাপমাত্রা। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।





Post a Comment