দিল্লি থেকে অনুব্রত কন্যা সুকন্যাকে ফোন ED-র
ODD বাংলা ডেস্ক: বাবার পর এবার মেয়ে। আগামী সপ্তাহেই দিল্লিতে ফের তলব করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে। শনিবার সকালেই কেষ্ট কন্যার কাছে ফোন যায় ED- আধিকারিকদের। জানানো হয়, দ্রুত দিল্লিতে হাজিরা দিতে হবে তাঁকে। ফলে গরিষ্ঠ মহলের একাংশের অনুমান, সোমবারই বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।তবে কেবলমাত্র সুকন্যা মণ্ডলই নয়। তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। তাঁকেও এদিন ED আধিকারিকরা ফোন করে আগামী সপ্তাহে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে একশোর উপর জমিজমা, চালকল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এর মধ্যে ২৬টি সম্পত্তির মালিক কন্যা সুকন্যা মণ্ডল। যার পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা। সুকন্যার ব্যাঙ্কে ৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, সাত বছরে ১২ কোটি টাকার জমি কেনার সন্ধান মিলেছিল। আগেও সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু, সে সময় সবই বাবা জানেন বলে এড়িয়ে গিয়েছিলেন কেষ্ট কন্যা। এখন দেখার বাবা-মেয়ে মুখোমুখি জেরায় কোন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।





Post a Comment