মাইনে হাতে পেলেই এই কাজ করুন, কয়েকগুণ বাড়বে টাকা
ODD বাংলা ডেস্ক: মধ্যবিত্ত জীবনে মানুষ যেমন মাইনের দিনের মুখ চেয়ে সারা মাস কঠোর পরিশ্রম করেন, তেমনই হাতে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকা যেন ম্যাজিকের মতো উড়ে যায়। অর্ধেক মাস পেরোতে না পেরোতেই নুন চাকরিজীবী মধ্যবিত্তের আবার সেই নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। আজকালকার দিনে মানুষের উপার্জন আগের থেকে বাড়লেও খরচও বেড়েছে পাল্লা দিয়ে। তাই কী ভাবে বেতন আরও একটু বাড়ানো যায়, সেই চিন্তা সবার মনেই।
বেতন হাতে আসার আগেই তৈরি হয়ে যায় সারা মাসের খরচের তালিকা। এই পরিস্থিতিতে মাইনের টাকাটা কিছুটা বাড়িয়ে নিতে পারলে কতই না ভালো হত, তাই না? আপনার অবস্থাও যদি এরকম হয়, তাহলে কয়েকটি জ্যোতিষ টোটকার কথা এখানে আপনার জন্যই বলা হল। হাতে টাকা আসার পর জ্যোতিষ অনুসারে এই কাজগুলি করুন, দেখবেন টাকা বাড়বে যেন ম্যাজিকের মতো।
* জ্যোতিষ দান করার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে। মনে রাখবেন দান করলে কখনও আপনার অর্থ কমবে না, বরং বাড়বে। যে ব্যক্তি নিজের হাতে দান করেন, তিনি কখনও অর্থাভাবের মধ্যে পড়েন না। তাই হাতে বেতনের টাকা পেলেই আপনার ক্ষমতা অনুসারে তার একটা অংশ দান করে দিন। দান করলে পূণ্যলাভ হয়। অর্থ ছাড়াও আপনি দরিদ্রকে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন। হাতে মাইনে পেয়ে প্রথমেই এই কাজ সেরে ফেলুন।
* পুরাণ রাজা হরিশচন্দ্রের কথা আমরা জানতে পারি। এই রাজা নিজের সর্বস্ব দান করে দিয়েছিলেন। এমনকি নিজের রাজত্বও তিনি দান করে দেন। একজন রাজা হয়ে সব দান করে তিনি চণ্ডালের পেশা গ্রহণ করেন। সেই কারণে দেবদেবীরা তাঁর উপর প্রসন্ন হয়ে তাঁকে আশীর্বাদ করেন। তাই নিজের ক্ষমতা অনুসারে দান করতে কখনও কুণ্ঠিত হবেন না। হিন্দুধর্মে দরিদ্র সেবার মধ্যে দিয়ে নারায়ণ সেবা সম্ভব বলে উল্লেখ করা আছে।





Post a Comment