রাতে এগুলো এড়িয়ে যান, ভালো থাকবেন
ODD বাংলা ডেস্ক: শরীরের যত্ন নিতে স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার খাওয়া জরুরি। পুষ্টিবিদ থেকে চিকিৎসক, সবাই সে কথা একবাক্যে স্বীকার করে নেন। খাবারে থাকা নানা রকম পুষ্টিকর উপাদান শরীর ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে।
খাওয়াদাওয়ায় অনিয়ম করতে নিষেধ করেন চিকিৎসকরা। কী খাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কখন খাচ্ছেন সেটা আরও বেশি জরুরি। দিনের যেকোন সময় ইচ্ছামতো সব খাবার খেয়ে নিতে পারেন না। তাতে হিতে বিপরীত হতে পারে। এমন কিছু খাবার রয়েছে, যেগুলো রাতে এড়িয়ে চলাই ভাল।
দই: রাতে দই খেলে অনেকেরই হজমের সমস্যা হয়। বিশেষ করে যাদের সর্দি-কাশির ধাত আছে, তাঁদের রাতে টক দই না খাওয়াই ভাল। এমনিতেই চিকিৎসকরা বলেন, সূর্য ডোবার পর দই খেলে শরীরে অন্দরে মিউকাস জমতে শুরু করে। ফলে স্বাভাবিক ভাবেই সর্দি-কাশির প্রকোপ বাড়ে ।একান্তই যদি দই খেতে হয়, তা হলে ঘোল খেতে পারেন।
আটা-ময়দা: রাতে অনেক বাড়িতেই রুটি হয়। কারও বাড়িতে আটার রুটি হয়, কেউ আবার ময়দার রুটি খেতে পছন্দ করেন। তবে আটা-ময়দার তৈরি যে কোনও খাবার হজম করতে বেশ সময় লাগে। যাদের অনেক রাত করে খাওয়ার অভ্যাস, তাদের আটা-ময়দার তৈরি খাবার রাতে না খাওয়াই ভালো। এতে হজমের সমস্যা হয়। স্থূলতারও ঝুঁকি থাকে।
সালাড: অনেকেই ডায়েটের কারণে রাতে সালাড খান। তবে কাঁচা শাকসবজির সালাড রাতে না খাওয়াই ভালো। শাকসবজিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। রাতে ফাইবার হজম করতে অনেকেরই বেশ সমস্যা হয়। দুপুরে বা সকালে কাঁচা সালাড খান, তবে রাতে অল্প অলিভ অয়েল মিশিয়ে খাবেন।
কফি: দুই খাবারেই অনেক বেশি মাত্রায় ক্যাফেইন থাকে। রাতে চকলেট, কফি জাতীয় জিনিস খেলে ক্যাফেইনের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। অনেকের রাত জেগে কাজ করার অভ্যাস। ঘুম কাটাতে কাপের পর কাপ কফি খেয়ে যান তারা। এই অভ্যাস কিন্তু অনিদ্রার সমস্যা ডেকে আনতে পারে।





Post a Comment