গরমে ‘আইস ফেসিয়াল’ ভালো রাখবে ত্বক , জেনে নিন খুঁটিনাটি



 ODD বাংলা ডেস্ক: তপমাত্রা বাড়ছে। ঘরে বাইরে যেখানেই থাকুন, ত্বকের পোড়াভাব অনুভব হবে। ইতিমধ্যেই কপালে ঘাম জমতেও শুরু করেছে। অন্যান্য বছরের মতো এবারও নিশ্চয়ই ‘আইস ফেসিয়াল’ করাবেন বলেই ভাবছেন? তাহলে জেনে নিন এই ধরনের ফেসিয়ালের খুঁটিনাটি।

‘আইস ফেসিয়ালে’র মাধ্যমে মূলত মুখ এবং গলার ত্বক পরিষ্কার করা হয়। চাইলে রোদের তাপে প্রায় পুড়ে যাওয়া হাতেও বরফ ঘষে পরিষ্কার করতে পারেন।


‘আইস ফেসিয়ালে’র উপকারিতা


>> অনেকেই চোখের তলা ফুলে যাওয়ার সমস্যায় ভোগেন। তারা ‘আইস ফেসিয়াল’ করাতে পারেন। তাতে চোখের তলার ফোলাভাব কমবে। খুব সহজেই হয়ে উঠতে পারেন তরতাজা।


>> আপনার ত্বক যদি ভীষণ খসখসে হয় তাহলে অবশ্যই করাতে পারেন ‘আইস ফেসিয়াল’।


>>গরমে অনেকের বাইরে বেরলে রোদের তাপে ত্বক পুড়ে যায়। সেই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই ‘আইস ফেসিয়াল’ করান। তাতে ত্বকের জ্বালাভাব দূর হবে। মিলবে রেহাই।


>> গ্রীষ্মকালে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। তারা অবশ্যই ‘আইস ফেসিয়াল’ করান। উপকার পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.