স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে কেউ বের করে দেয়নি, আলিয়া মিথ্যা বলছে, বিস্ফোরক দাবি নওয়াজের

 


ODD বাংলা ডেস্ক: বলিউডের অন্দরে চর্চা যেন দিনদিন বেড়েই চলেছে নওয়াজউদ্দিন ও আলিয়াকে নিয়ে। তাদের সাংসারিক অশান্তিকে কেন্দ্র করে সরগরম মায়ানগরী।  গত বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করেন নওয়াজের স্ত্রী, যেখানে তাকে অঝোরে কাঁদতে দেখা গেছে এবং আলিয়াকে জড়িয়ে ধরে রয়েছেন ছোট ছেলে। 


আলিয়ার দাবি, তাকে দুই সন্তান নিয়ে বার করে দিয়েছেন নওয়াজ। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই বাংলোটি নওয়াজেরও নয়। ঘনিষ্ঠ মহলের দাবি, নওয়াজ নাকি তার সম্পত্তি মায়ের নামে লিখে দিয়েছেন নওয়াজউদ্দিন।

 

নওয়াজের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, যেহেতু তিনি নিজের সমস্ত সম্পত্তি মায়ের নামে করে দিয়েছেন তাই নওয়াজ কখনও তার বাংলোয় প্রবেশে কাউকে বাধা দিতে পারেন না। নওয়াজের মা মেহরুনিসা সিদ্দিকি তার নাতি-নাতনিদের বাংলোয় ঢুকতে কোনওদিনই বাধা দেননি। তবে নওয়াজের স্ত্রী আলিয়ার প্রবেশের কোনও অধিকার নেই। 


একের পর এক অভিযোগে বিদ্ধ বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘ ১১ বছরের বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া।  পরকীয়া, যৌন হেনস্তা, নারীসঙ্গে জর্জরিত নওয়াজের ব্যক্তিগত জীবন।


বিবাহিত জীবনে দাড়ি টানতে চলেছেন নওয়াজ ও আলিয়া। তবে তাদের দাম্পত্য কলহ দিনদিন বেড়েই চলেছে। কোনওভাবেই যে তাদেরকে থামানো যাবে না তা একপ্রকার নিশ্চিত সকলেই।  একে অপরকে কাদা-ছোড়াছুড়ি, নোংরামি লাগাতার চলছে। এর মধ্যে আলিয়াকে ডেকে পাঠাল ভারসোভা থানার পুলিশ।


ভারসোভা থানায় আলিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি টুইট করে জানিয়েছেন, নওয়াজের বিরুদ্ধে আলিয়া অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তবে তার মক্কেলকে ডেকে পাঠানো হয়েছে সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে। 


তিনি টুইটে লেখেন, ভারসোভা থানার পুলিশ নওয়াজউদ্দিন ও অন্যদের বিরুদ্ধে আলিয়ার আনা অভিযোগে কোনও কিছুই পদক্ষেপ নেয়নি। যদিও এই অভিযোগগুলি খুব তাড়াতাড়ি এফআইআর-এ নথিভুক্ত করা প্রয়োজন। 


তিনি টুইটে লেখেন, ভারসোভা থানার পুলিশ নওয়াজউদ্দিন ও অন্যদের বিরুদ্ধে আলিয়ার আনা অভিযোগে কোনও কিছুই পদক্ষেপ নেয়নি। যদিও এই অভিযোগগুলি খুব তাড়াতাড়ি এফআইআর-এ নথিভুক্ত করা প্রয়োজন। 


আইনজীবী জানিয়েছিলেন, সন্তানরা তার মায়ের সঙ্গে রয়েছে, তারা মাকে ছেড়ে দুবাই ফিরতে চায় না। আলিয়া আরও জানান তার অ্যাকাউন্টে মাত্র ৮১ টাকা পড়ে রয়েছে। তবে নওয়াজ বলেন ২০১৬ সালে আলিয়াকে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন যা নাকি ভাড়া দিয়ে রেখেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.