অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয়, বেস্ট অরিজিনাল সং ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গান
ODD বাংলা ডেস্ক: অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয় ভারতের। বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল ‘RRR’ সিনেমার ‘নাতু নাতু’ গান। মঞ্চে উঠে সোনালি পুতুল হাতে নিলেন সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর (Jr NTR)। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি ৯৫তম অস্কারের জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।





Post a Comment