কোনটা পুরুষের, কোনটা নারীর! রেস্তোরাঁর শৌচালয়ে ঢুকতে গিয়ে বিপদ

 


ODD বাংলা ডেস্ক: রেস্তোরাঁতে খেতে গেলে অনেক সময় শৌচালয় বা টয়লেট ব্যবহারের প্রয়োজন হয়। অনেক সময় শপিং মলে গিয়েও এই সমস্যায় পড়তে হয়। এই অবস্থায় প্রস্রাব পেতেই শৌচালয়ে গিয়ে পড়লেন মহা বিপাকে! কারণ কোন শৌচালয়ে ঢুকবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান অনেকেই। তার কারণ শৌচালয়ের বাইরে টাঙানো চিহ্ন দেখে বোঝার উপায় নেই কোনটা পুরুষের, আর কোনটা নারীর!

এখন প্রায় সর্বত্রই শৌচালয়ের বাইরে চিহ্নের ব্যবহার করা হয়। এক্ষেত্রে যেমন একদিকে সুবিধা রয়েছে, অন্যদিকে অসুবিধাও আছে। সুবিধার কারণ এই যে, ভাষার বাধা দূর হয়। আঞ্চলিক ভাষায় লেখা থাকলে, অনেকেই হয়তো বুঝতে পারবেন না, ইংরেজি পড়তেও অনেকের কাছে সমস্যা হয়। সেক্ষেত্রে চিহ্ন দেখে সহজেই পুরুষ-নারী আলাদা করা যায়। 


কিন্তু, অনেক ক্ষেত্রে সেই চিহ্নের ব্যবহারে এতটাই আধুনিকতা ও ডিজাইনের ছোঁয়া লেগে যায় যে পুরুষ-নারী আলাদা করে বুঝতে সমস্যায় পড়তে হয়। যেমন, ভারতের রাজস্থানের জয়পুরের এক দক্ষিণী রেস্তোরাঁর শৌচালয়ের বাইরে বাইরে লাগানো দুইটি চিহ্ন দেখে দ্বিধায় পড়ছেন নেটিজেনরা। রবি হান্ডা বলে এক ব্যক্তি তার নিজের সোশ্যাল মিডিয়ায় ঐ রেস্তোরাঁর বাইরের ছবি দিয়েছেন।


সেই ছবি দেখে নারী-পুরুষ আলাদা করতে অনেক নেটিজেনকেই মাথা চুলকোতে হচ্ছে। কারণ, শৌচালয়ের দরজার বাইরে যে দুইটি পুতুলের ছবি লাগানো আছে তা দেখে নারী-পুরুষ বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে। একটি পুতুলের গায়ে রয়েছে চওড়া লাল দাগ। যার মাধ্যমে শাড়ি বোঝানোর চেষ্টা হয়েছে। অর্থাৎ সেই শৌচালয়টি নারীদের। আর পুরুষ বোঝাতে পুতুলের কোমরের কাছ থেকে একটি দাগ রয়েছে। যা স্থানীয় পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে বোঝানো হচ্ছে।


‘এ বোঝা বড় মুশকিল!’, কিংবা ‘তাড়াহুড়োতে কেউ ভুল করবেন না…’, এমন নানা প্রতিক্রিয়া মিলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে কেউ কেউ আবার, বিষয়টি সহজ করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.