সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সেই 'অভিশপ্ত' ফ্ল্যাটটি কিনছেন এক জনপ্রিয় অভিনেত্রী!
ODD বাংলা ডেস্ক: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর আগে পর্যন্ত যে ফ্ল্যাটে থাকতেন, এবার সেই ফ্ল্যাটটি কিনলেন অভিনেত্রী অদা শর্মা। শনিবারই প্রকাশ্যে এসেছে সেই খবর।এবার বাড়ি কেনার খবর নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। এর আগে একজন পাপারাৎজি জানিয়েছিলেন অদা বান্দ্রার মন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে সুশান্তের ফ্ল্যাট কিনছেন। এটি সেই ফ্ল্যাট, যেখানে ২০২০ সালে মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের, যার পর ইন্ডাস্ট্রিতে কম জলঘোলা হয়নি।
পরে, একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যায়, অদার টিম নিশ্চিত করেছে যে অভিনেত্রী ফ্ল্যাটটি কিনেছেন। শনিবার, অদাকে সাংবাদিকরা এই বিষয় নিয়ে প্রশ্ন করেন। মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, অদা বলেন, যে যখনই তিনি এটি একদম পাকাপাকি করবেন, তিনি প্রথমে এটি মিডিয়ার সঙ্গেই শেয়ার করবেন। অভিনেত্রীর কথায়, ‘যখনই সবটা ঠিক হবে আমি মিডিয়ার সঙ্গেই সবার আগে শেয়ার করব। আমি কথা দিচ্ছি, আপনাদের সবাইকে ডেকে মিষ্টিও খাওয়াব। যদি সত্যিই এমন কিছু হয়।’ একজন পাপারাৎজি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন।





Post a Comment