সেপ্টেম্বরে বৃহস্পতির দোষে বিপদ আছে কর্কট রাশির কপালে! হবে আর্থিক ক্ষতি



 ODD বাংলা ডেস্ক: বৈদিক জ্যোতিষ অনুসারে জল চিহ্নের রাশি হল কর্কট। কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ ও সহানুভূতিশীল হন। এরা সাধারণত ভালো মনের অধিকারী। ঘুরে বেড়াতে ভালোবাসেন কর্কট রাশির জাতকরা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এদের মধ্যে। কঠিন কাজও কী ভাবে সহজে সম্পন্ন করা যায়, তা ভালো ভাবেই জানেন কর্কট রাশির জাতকরা।


জেনে নিন সেপ্টেম্বর ২০২৩ কী ভাবে কাটবে কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ গণনা অনুসারে সেপ্টেম্বর মাসে চাকরি পরিবর্তন করতে পারেন কর্কটের জাতকরা। দশম ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে খুব একটা ভালো কিছু আগামী মাসে এদের জন্য অপেক্ষা করছে না। কেরিয়ারে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে আপনাকে। স্বাস্থ্যের দিকেও আগামী নজর রাখা জরুরি কর্কট রাশির জাতকদের।


কেরিয়ার

সেপ্টেম্বর মাসে কাজের চাপ অনেকটাই বাড়বে কর্কট রাশির জাতকদের। দশম ঘরে বৃহস্পতির উপস্থিতিকে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধার মুখে পড়তে হবে আপনাকে। কোষ্ঠীর অষ্টম ঘরে শনির অবস্থানও অফিসে প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে। তবে মঙ্গলের অনুকূল অবস্থানের প্রভাবে নতুন চাকরি পেতে পারেন আপনি। অফিসে পদোন্নতিও হতে পারে। আগামী মাসে ব্যবসায় খুব বেশি লাভের আশা না করাই ভালো।


​অর্থ​

জ্যোতিষ গণনা অনুসারে সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতকদের আর্থিক লাভের যোগ বিশেষ কিছু নেই। আগামী মাসে আপনার খরচ বাড়তে পারে অনেকটাই। ব্যবসায় এই সময় কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে আপনাকে। সেপ্টেম্বরে আর্থিক ক্ষতি হতে পারে কর্কট রাশির জাতকদের। এই সময় আপনাকে নতুন কোনও প্রকল্পে টাকা বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।


স্বাস্থ্য

মাসিক রাশিফল গণনা অনুযায়ী সেপ্টেম্বর মাসে আরাম আয়েশের ঘাটতি হতে পারে কর্কট রাশির জাতকদের। কোষ্ঠীর চতুর্থ ঘরে কেতুর উপস্থিতির কারণে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের কারণে এই মাসে মোটা টাকা খরচ হয়ে যেতে পারে আপনার। দাঁতের যন্ত্রণা ও চোখের সংক্রমণ নিয়ে সেপ্টেম্বর ভুগতে হতে পারে কর্কট রাশির জাতকদের। অষ্টম ঘরে শনির উপস্থিতি আপনার পায়ের যন্ত্রণার কারণ হতে পারে।


​প্রেম ও পরিবার

প্রেম ও দাম্পত্য জীবনে কর্কট রাশির জাতকরা বেশ কিছু সমস্যার মুখে পড়বেন। প্রেমের ক্ষেত্রে আগামী মাসে আপনার আগ্রহ হারিয়ে যেতে পারে। তবে মাসের শেষের দিকে সঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য কিছুটা বাড়বে। পরিবারেও আগামী মাসে নানা অশান্তির মুখে পড়বেন আপনি। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে।


পরামর্শ​

সব মিলিয়ে দেখা যাচ্ছে সেপ্টেম্বরে বৃহস্পতি ও শনির অশুভ দশায় খুব ভালো কিছু অপেক্ষা করছে না কর্কট রাশির জাতকদের জন্য। দেখে নিন এর জন্য কী করতে হবে আপনাকে।


* প্রতিদিন ২০ বার করে 'ওম চন্দ্রায় নমহঃ' মন্ত্র জপ করুন।


* প্রতি সোমবার চন্দ্র দেবতাকে তুষ্ট করতে যজ্ঞ ও পুজোর আয়োজন করুন।


* প্রতি সোমবার কর্কট রাশির জাতকরা উপবাস রাখলে লাভ পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.