দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব সিবিআইয়ের, পুর নিয়োগ নিয়ে হবে জিজ্ঞাসাবাদ

ODD বাংলা ডেস্ক:রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে সিবিআই তলব। আগামী ৩১ অগস্ট তাঁকে ডেকে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পুর নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রেই তাঁকে ডাক পাঠানো হল বলে সিবিআই সূত্রে খবর। সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তাতে বেশ কিছু নথি উদ্ধার করা হয় বলে দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে সিবিআই। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আগামী ৩১ অগস্ট সকাল ১১টায় তাঁকে নিজ়াম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.