প্রিয়জন মানসিক কষ্টে থাকলে যেভাবে সাহায্য করবেন
ODD বাংলা ডেস্ক: প্রত্যেক ব্যক্তির জীবনেই এমন সময় থাকে যখন তিনি বিরক্ত বা দুঃখ অনুভব করেন। এটি সাধারণত বিশেষ কোন কারণে হয়, দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে না না এবং সাধারণত এক বা দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় না।
তবে এই অনুভূতিগুলো যদি কয়েক সপ্তাহ বা মাস ধরে চলে অথবা এমন খারাপ পর্যায়ে যায় যে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রভাব ফেলছে, তাহলে আপনার মধ্যে সম্ভবত ডিপ্রেশন বা মানসিক অবসাদ তৈরি হয়েছে এবং আপনার সাহায্য দরকার।
মানসিক কষ্ট বা অবসাদ থেকে ভয়, দুঃখ এবং উদ্বেগের সৃষ্টি হয়।
এই সময় মানুষ অসহায় হয়ে পড়ে। তখন তার পাশে কেউ থাকলে নিরাপদ বোধ করে। গবেষকদের মতে, যেসব সঙ্গী নিজেদের সম্পর্কের বাইরের কোনো ঘটনায় প্রিয়জনের কষ্টে পাশে থাকে তাদের সম্পর্ক আরো মজবুত হয়। একটি সান্ত্বনাদায়ক কাঁধ সম্পর্ককে আরো উন্নত করে।
সঙ্গী মানসিক কষ্টে থাকলে তাকে আরো যেভাবে সাহায্য করতে পারেন তা চলুন জেনে নেওয়া যাক।
নিজেকে নিয়ন্ত্রণ
সঙ্গীকে শান্ত করার আগে যা করতে হবে তা হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তাহলে সঙ্গীকেও শান্ত করতে পারবেন। তার মধ্যে কষ্টের নেতিবাচক প্রভাবও কমে আসবে।
স্পর্শ
যে কষ্টে আছেন তার জন্য শারীরিক স্পর্শ গুরুত্বপূর্ণ। কখনও কখনও একটি স্পর্শ তাকে মনে করাতে পারে যে সে নিরাপদ। তাহলে সে স্বাচ্ছন্দ্যবোধ করবে। প্রিয়জনের স্পর্শ এমন এক অুভূতি যার মাধ্যমে ইতিবাচক শক্তি স্থানান্তর হয়।
একা থাকার সুযোগ করে দেওয়া
কখনও কখনও কষ্টে থাকলে মানুষ একা থাকতে, নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়।
সঙ্গীকে এ সুযোগটা করে দেওয়া উচিত।
যাচাই করুন
সঙ্গী কিসে কষ্ট পাচ্ছে তা ভালো করে যাচাই করুন। তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এতে সঙ্গীর কষ্ট আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং তার মন শান্ত হতে সহায়তা করবে।
জিজ্ঞাসা করুন
মানসিক কষ্টে থাকলে কীভাবে সঙ্গীকে সাহায্য করা উচিত তা নিয়ে বিভ্রান্ত বোধ করি। কিন্তু এ ব্যাপারে জিজ্ঞাসা করতে দ্বিধা করা উচিত নয়।





Post a Comment