কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর উপায়
ODD বাংলা ডেস্ক: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস থাকলে অনেক কঠিন পরিস্থিতিও সামলে নেওয়া যায়। আত্মবিশ্বাসী ব্যক্তি যেকোনো কাজ ভালোভাবে করার যোগ্যতা রাখে। কর্মস্থলে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সামনে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে যে বিষয়গুলো মনে রাখা জরুরি চলুন জেনে নেওয়া যাক।
১. অন্যের মতামতকে গুরুত্ব
শুধু নিজের মত নয়, বরং অন্যের মতামতকেও গুরুত্ব দিন।
এতে অন্যরাও আপনার সঙ্গে একই ব্যবহার করবে।
২. ইতিবাচক থাকা
নিজের সম্পর্কে সব সময় ইতিবাচক কথা বলা জরুরি। তবে মনে রাখবেন সেটা যেন অতিরিক্ত না হয়। নিজের ভালো দিকগুলো কর্মক্ষেত্রে সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন।
৩. আত্মপ্রত্যাশা
যে চিন্তা নিয়ে আপনি কাজ করবেন সেই কাজের জায়গা ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জেনে নিন। আত্মবিশ্বাস বজায় রাখতে দরকার সঠিক পরিকল্পনা। আত্মপ্রত্যাশা সব সময় বাস্তবসম্মত রাখা ভালো।
৪. কাজের প্রস্তুতি
প্রস্তুতির অভাব আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে।
প্রস্তুতি না থাকলে কোনো কাজই দক্ষতার সঙ্গে করা সম্ভব নয়।
৫. গঠনমূলক সমালোচনা
সমালোচনা করুন, তবে খেয়াল রাখবেন তা যেন গঠনমূলক হয়। সমালোচনার সময় কাজের ভালো-মন্দ যেন উঠে আসে। ব্যক্তিগত কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত নয়।





Post a Comment