ত্বকের যত্নে ৫ ফুল

 


ODD বাংলা ডেস্ক: ফুলের মতো কোমল এবং সুন্দর ত্বক প্রায় সবাই পেতে চান। কিন্তু তারা জানেন না, বিভিন্ন ফুলের ছোঁয়াতেই হয়ে উঠবে ফুলের মতো কোমল ত্বক। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং মুখের দাগ কমাতে ফুল বেশ উপকারি। চলুন এমন উপকারী পাঁচটি ফুল সম্পর্কে জেনে আসি যা আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে।


১. গোলাপ

ত্বকের জন্যে খুবই উপকারী ফুল গোলাপ। দীর্ঘ সময় ধরে গোলাপজল ত্বকের যত্নের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ঘরোয়া রূপটানেও গোলাপের ব্যবহার করা হয়। গোলাপ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।


গোলাপ ত্বকের ক্ষত সারিয়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফুলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ যা আপনার ত্বকের সুস্থতা ধরে রাখে। গোলাপের পাঁপড়ির ফেসপ্যাকও ত্বকের জন্যে বেশ উপকারী।

২. জুঁই

জুঁই ফুল ত্বকের জন্যে খুবই উপকারী।


জুঁই ফুলে রয়েছে এমন কিছু উপাদান যা আপনার ত্বকের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। জুঁই ফুল ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক নরম করে। ঘরোয়া রূপটানেও জুঁই ফুল বেশ পরিচিত। 

৩. ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার ফুল থেকে তৈরি তেল আমাদের ত্বকের যত্নে বেশ উপকারী। সাধারণ, শুষ্ক এবং তৈলাক্ত ত্বকে ল্যাভেন্ডার তেল ব্যবহার করা যায়।


ল্যাভেন্ডার তেল নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের ভিতরের প্রদাহ কমাবে এবং ত্বককে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। ত্বকে  ছত্রাক ঘটিত ইনফেকশন সৃষ্টি হলে তার মোকাবিলায় এই তেল যথেষ্ট কার্যকরী। এই তেল ব্যবহারে অসময়ে মুখে বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

৪. জবা

জবা ফুল আমাদের কাছে অতি পরিচিত একটি ফুল। এই ফুল চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নেও বেশ উপকারী। জবা ফুলে রয়েছে প্রোটিন, ভিটামিন, অ্যাসিড, ফ্যাট  যা ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও বলিরেখা দূর করে। 


৫.গাঁদা

প্রায় প্রত্যেকের বাড়িতেই গাঁদা ফুলের গাছ রয়েছে। তাই খুব সহজেই পাওয়া যায় গাঁদা ফুল। আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে গাঁদা ফুল  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাঁদা ফুলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান যা আপনার ত্বকের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। মুখের দাগ দূর করতেও এই ফুল খুব কাজে লাগে। সাধারণ ক্ষতের উপরেও গাঁদা ফুলের রস লাগাতে পারেন। গাঁদা ফুলের ফেসপ্যাকও ত্বকের অনেক উপকার করে। 


তবে যা খেয়াল রাখতে হবে, আপনার সংবেদনশীল ত্বক হলে কিংবা ত্বকের কোনো চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ফুল ব্যবহার করবেন না। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বা ত্বকে সংক্রমণ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ফুলের ব্যবহার এড়িয়ে চলতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.