'আমিই চন্দ্রযান-৩ ডিজাইন করেছি!' সুরাটের বাসিন্দার দাবিতে শোরগোল
ODD বাংলা ডেস্ক: গুজরাটের সুরাটের বাসিন্দা মিতুল ত্রিবেদীর দাবি, চন্দ্রযান ৩-এর ডিজাইন তিনিই তৈরি করেছিলেন। ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছে গুজরাটে।মিতুল ত্রিবেদী নামে সুরাটের এই বাসিন্দার দাবি তিনি একজন Ph.D ডিগ্রিধারী গবেষক। একাধিক সংবাদমাধ্যমে তিনি বলে বেরাচ্ছেন, চন্দ্রযান-৩ তাঁরই ডিজাইন করা। DCP প্যাটেল জানান, এই মিতুল ত্রিবেদী তাঁর বক্তব্যের প্রেক্ষিতে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি যে আদৌ ইসরোর বিজ্ঞানী তারও কোনও প্রমাণ পাওয়া যায়নি। সূত্রের খবর, মিতুল ত্রিবেদী দাবি করেন, তিনি চন্দ্রযান-২ মিশনের অংশ ছিলেন। ইসরো তাঁকে তৃতীয় মিশনের জন্যও আমন্ত্রণ জানায়। ল্যান্ডার মডিউলের অরিজিটাল ডিজাইনের উপর একাধিক পরিবর্তন করেছেন তিনি। আর সেই কারণেই চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পেরেছে। এমনটাই জোরাল দাবি এই মিতুল ত্রিবেদীর। তবে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসরোর সঙ্গে গবেষক হিসেবে জড়িত থাকার কোনও বৈধ কাগজপত্র কিংবা প্রমাণ দেখাতে পারেননি সুরাটের এই বাসিন্দা। পুলিশ জিজ্ঞাসাবাদে মিতুল ত্রিবেদী জানান, তিনি একজন ফ্রিলান্স বিজ্ঞানী।





Post a Comment