পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আসছে সূর্য, অগাস্টের শেষ দিন থেকে জীবন বদলে যাবে ৩ রাশির
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ অনুসারে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করাও অত্যন্ত উল্লেখযোগ্য। গত ১৫ অগাস্ট নিজের রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করেছে সূর্য। রাশির পর এবার নক্ষত্র বদলের পালা সূর্যের। এই মাসের শেষে ৩১ অগাস্ট ২০২৩ বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে সূর্য। এই নক্ষত্রের গ্রহ অধিপতি হল শুক্র। বৈদিক জ্যোতিষ অনুসারে মোট ২৭টি নক্ষত্রের মধ্যে দশম নক্ষত্র হল পূর্ব ফাল্গুনী। সৌরজগতের রাজা সূর্যের এই নক্ষত্র বদলের প্রভাবে কোনও কোনও রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে কি আপনার রাশিকেও উন্নতির শিখরে নিয়ে যাবে সূর্য?
মিথুন রাশি
পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এসে মিথুন রাশির জাতকদের সৌভাগ্যের দরজা খুলে দেবে সূর্য। এই সময় আপনি যে কাজে হাজ দেবেন, তাতেই সাফল্য পাবেন। চাকরি হোক বা ব্যবসা, প্রচুর আর্থিক লাভ হতে পারে মিথুন রাশির জাতকদের। উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি লাভ হতে পারে। আচমকা বেশ কিছু টাকা-পয়সা আসতে পারে আপনার হাতে। একাধিক সূক্র থেকে অর্থাগমের যোগ আছে মিথুন রাশির জাতকদের।
কর্কট রাশি
কর্কট রাশির কোষ্ঠীর দ্বিতীয় ঘরের অধিপতি হল সূর্য। এই সময় কর্কট রাশির দ্বিতীয় ঘরেই অবস্থান করবে সূর্য। এর ফলে নিজের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি অনুভব করবেন কর্কট রাশির জাতকরা। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাতে সাফল্য পাবেন। সূর্য দেবতার আশীর্বাদে এই সময় আপনি সব কাজেই সাফল্য লাভ করবেন। এই সময় সঠিক পরিকল্পনা করে নিজের কেরিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সোনালী সুযোগ আসবে আপনার সামনে। এই সুযোগ হাতছাড়া করবেন না।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির দশম ঘরের অধিপতি হল সূর্য এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এসে বৃশ্চিক রাশির দশম ঘরেই গোচর করবে সূর্য। এর শুভ প্রভাবে ব্যবসায় দারুণ লাভ করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশির জাতকরা। নিজের চেষ্টায় এই সময় আপনি সমাজে একটা বড় স্থান অধিকার করতে পারবেন। এই সময় ভাগ্য আপনার সঙ্গেই থাকবে। সূর্যের এই গোচর ৩১ অগাস্ট থেকে জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতকদের।





Post a Comment