জলের রানি মাছ, আর জলের রাজা কে?
ODD বাংলা ডেস্ক: আজ আপনাদের জন্য রয়েছে কিছু ধাঁধা। এতে আনন্দের পাশাপাশি নিজের জ্ঞানও যাচাই করুন। আর উত্তর জেনে নিয়ে বন্ধু-বান্ধবদের প্রশ্ন করে চমকে দিন; হয়ে যা আড্ডার মধ্যমনি।
তো চলুন শুরু করা যাক-
প্রশ্ন ১- এমন একটি মাছ যা জলে নয়, স্থলে বাস করে?
উত্তর ১- এই বিশেষ প্রজাতির মাছের নাম ‘ব্লেনিজ’। এই প্রজাতির মাছ সমুদ্র থেকে বেরিয়ে এসে স্থলে থাকে এবং ধীরে ধীরে ভূমিতে বসবাসের পদ্ধতি রপ্ত করে নেয়।
প্রশ্ন ২- সিংহের আগে বনের রাজা ছিলেন কে?
উত্তর ২ - সিংহের আগে হাতি ছিল বনের রাজা।
প্রশ্ন ৩- বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি?
উত্তর ৩- পাথর মাছ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ বলে মনে করা হয়।
প্রশ্ন ৪- কোন প্রাণী নাক দিয়ে জল পান করে?
উত্তর ৪ - হাতি নাক দিয়ে জল পান করে।
প্রশ্ন ৫- মাছ যদি জলের রানি হয় তাহলে বলুন তো জলের রাজা কে?
উত্তর ৫ - সি লায়নকে জলের রাজা বলা হয়।
একবারে ২০ মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে সি লায়ন। এরা ঘণ্টায় ২৯ কিমি বেগে ছুটতে পারে। পুরুষ সি লায়নকে ‘বুল’ এবং স্ত্রীকে ‘কাউ’ বলা হয়। পুরুষ সি লায়ন ১১ ফুট পর্যন্ত লম্বা এবং স্ত্রী ৯ ফুট পর্যন্ত লম্বা হয়। সি লায়ন একটি স্তন্যপায়ী প্রাণী এবং শ্বাস-প্রশ্বাস নেয়, তাই লম্বা সময় এরা জলের নীচে থাকতে পারে না।
প্রশ্ন ৬- এমন জিনিস কী যার অনেক শব্দ আছে কিন্তু কথা বলে না,
উত্তর ৬- একটি বই। এমন একটি জিনিস, যাতে লক্ষ লক্ষ শব্দ মজুদ থাকে, কিন্তু এটি কথা বলে না।





Post a Comment