নদীবক্ষেই বিরাজমান হাজার হাজার শিবলিঙ্গ! কম্বোডিয়ার মতোই লিঙ্গের নিদর্শন করেছে কর্ণাটকে
ইন্দ্রাণী মুখোপাধ্যায়, Odd বাংলা: এই পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন মহাদেব। অন্তত ভারতের বিভিন্ন কোণা থেকে খুঁজে পাওয়া কিছু নিদর্শন তেমনটাই বলে। কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার সিরসি তালুক থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত সবস্রলিঙ্গ। অবাক হচ্ছেন? কিন্তু শালমলা নদীবক্ষেই সারি সারিভাবে অবস্থান করছে সহস্রলিঙ্গ। নদীবক্ষের জলস্তর যদি খুব বেশি না হয়, তাহলে প্রত্যেকটি শিবলিঙ্গই স্পষ্টভাবে দেখা যায়।
বোঝাই যাচ্ছে যে, সংস্কৃত সহস্রলিঙ্গ-এর বাংলা অর্থ হল ১০০০টি শিবলিঙ্গ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। শিবরাত্রি উপলক্ষ্যে হাজার হাজার তীর্থযাত্রী এই পবিত্র তীর্থস্থান পরিদর্শনে আসেন এবং পুজার্চনায় যোগ দেন। এসাধারণ এই স্থানটি আবিষ্কার করা হয় ১৯৬৯ সালে। মানবজাতি তত্ত্ববিদ জিন বোউলবেট এই অসাধারণ স্থানটি খুঁজে পেয়েছিলেন। দুর্ভাগ্যবশত তাঁর কাজ কম্বোডিয়ার গৃহযুদ্ধের কারণে বাধাগ্রস্থ হয়েছিল। স্থানটি নিরাপদে পরিদর্শনে জন্য প্রায় ২০ বছর সময় লেগে গিয়েছিল।
ঐতিহাসিকদের মতে, এক সময়ের শিরষী সাম্রাজ্যের রাজা সদাশিব রায়ের আমলে এই শিবলিঙ্গগুলি তৈরি করা হয়েছিল। আনুমানিক ১৬৭৮-১৭১৮ সালের মধ্যবর্তী সময়ে এই শিবলিঙ্গগুলি তৈরি করা হয়েছে বলে জানা যায়। মনে করা হয়, রাজার আদেশেই এই সহস্রলিঙ্গ তৈরি করা হয়েছিল। তাঁর বিশ্বাস ছিল যে, এমনটা করলেই হয়তো তাঁর সাম্রাজ্যে উত্তরাধিকার জন্ম নেবে। এরপর সদাশিব রায়ের মৃত্যুর পর শালমলা নদীর জলেই নিমজ্জিত হয় এই সহস্রলিঙ্গ। এরপর কালের নিয়মে জল কমে যাওয়ার পর আবারও ভেসে উঠেছে শিবলিঙ্গগুলি।
প্রসঙ্গত, এক সময়ের হিন্দু রাজ্য ভিয়েতনামের কম্বোডিয়াতেও এমনই এক জায়গা রয়েছে যেখানে অসংখ্য শিবলিঙ্গের উপস্থিত লক্ষ্য করা যায়। কম্বোডিয়ার আঙ্কোরভাট থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির নাম কোবল স্প্যান (Kbal Spean) যার অর্থ দ্য হেড ব্রিজ। এখানেও নদীর মাঝখানে শিবলিঙ্গ খুঁজে পাওয়া যায়। তবে জায়গাটি ধর্মীয় স্থান হিসাবে পরিচিত নয়। কৌতুহলী পর্যটকরা ছাড়া কেউ সেরকম এখানে আসে না। তবে স্থানটিও এতটাই জঙ্গল-ঘেরা যে পর্যটকদের যাওয়ার জন্য সেই অর্থে সুগমও নয়।
তবে ভারতের শালমলা নদীতে শুধুমাত্র শিবলিঙ্গ পাওয়া গেলেও, কাম্বোডিয়ায় শিবলিঙ্গের পাশাপাশি বিষ্ণু, লক্ষ্মীর মতো নানা হিন্দু দেবদেবীর খোদাই করা মূর্তিও পাওয়া গিয়েছে। এখানে উল্লেখযোগ্য ভাস্কর্যগুলির মধ্যে একটি হ'ল মহা বিষ্ণু এবং ব্রহ্মা তাঁর পেট থেকে পদ্ম ফুলের উপরে উত্থিত হয়েছিলেন। কাল স্পিয়ান-এর প্রায় ১৫০ কিলোমিটার গতিপথ ধরেই রয়েছে শিবলিঙ্গের নিদর্শন। প্রাচীনকালে রাজারা পবিত্র স্নানের উদ্দেশে এই স্থানে আসতেন। তবে কারা কোন উদ্দেশে এই শিবলিঙ্গগুলি তৈরি করেছিলেন তা জানা যায় না। তবে স্থানীয়রা বিশ্বাস করেন এই স্থাপত্যগুলি এক অসাধারণ সৃজনশীলতার নিদর্শন।







Post a Comment