আয়ের নিরিখে স্বামীর থেকেও বেশি উপার্জন করেন যেসব নায়িকারা


Odd বাংলা ডেস্ক: উপার্জনের নিরিখে ভারতীয় বিনোদন জগতের নাম  উঠে আসে সকলের আগে। সিনেমার নায়ক-নায়িকার আয় দেখলে অবাক হতে হয়। সাধারণত ছবিতে নায়করাই নায়িকাদের থেকে বেশি পারিশ্রমিক পাবেন-এই ধারণা এখন অতীত। নাায়িকারাও সমান তালে রোজগার করেন আজ। তবে ফিল্ম দুনিয়ায় এমন অনেক নায়িকা আছেন যাঁরা তাঁদের স্বামীর থেকে বেশি রোজগার করেন। আজ আপনাদের দেব তেমনই নায়িকাদের খোঁজ যাঁদের আয় তাঁদের স্বামীর থেকও বেশি।

১) বিপাশা বসু- অভিনেত্রী বিপাশা বসুর আয় তাঁর স্বামীর প্রায় দ্বীগুণ। বিপাশা বলিউডের অন্যতম সেরা অন-স্ক্রিন চরিত্র। তাঁর স্টাইলের জন্য তাঁর ভক্তসংখ্যাও বিপুল। ২০১৬ সালে বিপাশা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন। বিপাশা বসু বর্তমানে ১০০ কোটির সম্পত্তির স্বত্বাধিকারী। আয় স্বামীর চেয়ে বেশি হলেও স্বামীর প্রতি বিপাশার প্রেম কিন্তু কম নয়।


View this post on Instagram

A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on


২)দীপিকা পাডুকোন- ওম শান্তি ওম দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন বলিউড দীপিকা পাডুকোন। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অন্যদিকে তাঁর বেটার হাফ রণবীর সিংহও কিন্তু বর্তমানে বলিউডের একজন সফল নায়ক।তবে বলি ছবিতে আয়ের নিরিখে দীপিকা কিন্তু রণবীরের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। 


View this post on Instagram

A post shared by Ranveer Singh (@ranveersingh) on


৩) সামান্থা আক্কেনেণী- বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও কিন্তু বহু অভিনেতা অভিনেত্রী এমন রয়েছেন, যাঁরা আয়ের নিরিখে একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিযুক্ত।  তেমনই এক দক্ষিণী নায়িক সামান্থা আক্কেনেনি কিন্তু দক্ষিণের এক অন্যতম বিখ্যাত নায়িকা। দক্ষিণের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন সামান্থা। এরপর দক্ষিণী ছবির তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু আয়ের নিরিখে নাগার থেকে অনেকটাই এগিয়ে সামান্থা।


৪) সোহা আলি খান- যদিও অভিনয় কেরিয়ারে খুব বেশি এগোতে পারেননি সোহা। কিন্তু শর্মিলা ঠাকুরের মেয়ে এবং সইফ আলি খানের বোন হওয়ার জন্য পতৌদি পরিবারের বিরাট সম্পত্তির মালাকানা রয়েছে তাঁর নামেও। সেইদিক থেকে দেখতে গেলে বড় পর্দায় অভিনয় করা সত্ত্বেও স্বামী কুনাল খেমুর থেকেও অনেক বেশি বিত্তবান সোহা। 


৫) ঐশ্বর্য রাই বচ্চন- বচ্চন পরিবারের বউ হওয়ার আগে থেকেই ঐশ্বর্য রাই কিন্তু বলিউডের একজন সফল অভিনেত্রী। তাঁর স্বামী অভিষেক বচ্চনও অভিনেতা হলেও তাঁর থেকে কয়েক গুণ বেশি অর্থ উপার্জন করেন ঐশ্বর্য। ঐশ্বর্যের একার সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার। বচ্চন পরিবারে আয়ের নিরিখে অমিতাভ বচ্চনের পরেই রয়েছেন ঐশ্বর্য।


View this post on Instagram

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on


কিন্তু আয় স্বামীর থেকে বেশি হলেও স্বামীর সঙ্গে কিন্তু সুখী জীবন-যাপন করছে এই নায়িকারা। সুতরাং একটা বিষয় স্পষ্ট যে আয়ের পরিমাণ কখনওই ভালবাসার পরিমাণ নির্ধারণ করেত পারে না। 


Blogger দ্বারা পরিচালিত.