ভ্যাকসিন নেননি? আপনিই হতে পারেন করোনার নয়া প্রজাতির জন্মদাতা!

Odd বাংলা ডেস্ক: করোনা দমনে টিকাকরণের ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও সচেতন নন সাধারণ মানুষ। যাঁরা সচেতনভাবে টিকা নিচ্ছেন না তাঁরা কেবল নিজের জন্য নয়, অন্যের জন্যও ডেকে আনছে বিপদ, এমনটাই জানাচ্ছেন গবেষকরা। এমনকী, তাঁদের দেহ থেকেই করোনার নতুন প্রজাতি তৈরি হতে পারে, দাবি সংক্রামক রোগ বিশেষজ্ঞদের।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. উইলিয়াম শ্যাফনার জানিয়েছেন, যাঁরা টিকা নিচ্ছেন না, তাঁদের দেহেই তৈরি হতে পারে কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট। এক্ষেত্রে নতুন ভ্যারিয়্যান্টগুলি মানবজাতির জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে। গবেষকদের কথায়, করোনা আক্রান্তদের শরীরেই রূপ বদলাচ্ছে ভাইরাস। এক্ষেত্রে যাঁরা টিকা নেননি তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং তাঁদের দেহে ভাইরাস মিউটেশনের সম্ভাবনাও বেশি!

এক্ষেত্রে মিউটেশনের মাধ্যমে এমন একটি ভ্যারিয়েন্ট উৎপন্ন হতে পারে যা অনেক বেশি সংক্রামক, শক্তিশালী। মাইক্রোবায়োলজিস্ট জন হপকিং জানান, এই ভাইরাস দ্রুত মিউটেশনে সক্ষম। অর্থাৎ অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসের আলফা প্রজাতি প্রথম দেখা গিয়েছিল ইংল্যান্ডে। এরপরে ডেল্টা, ডেল্টা প্লাস সহ একাধিক প্রজাতি পাওয়া গিয়েছে এই ভাইরাসের। সেক্ষেত্রে নিতেই হবে কোভিড টিকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.