কেন পালন করা হয় শিবরাত্রির ব্রত,জেনে নিন


Odd বাংলা ডেস্ক: সাধারণ অর্থে, শিবরাত্রির অর্থ হল শিবের রাত্রি। সারবছর মোট বারোটি শিবরাত্রির হয়। কিন্তু, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত শিবরাত্রিটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। 

প্রচলিত ধারণা অনুসারে এই দিন পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল, তাই বলা হয় শিবের মত বর পেতে সকল ভারতীয় মেয়েরা এই ব্রত পালন করে থাকেন। অনেকে আবার মনে করেন জীবনের অন্ধকার ও অজ্ঞতা দূর করতেও এই ব্রত পালন করা উচিত।

পুরাণ অনুযায়ী, এই দিনে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ-নক্ষত্রের সংস্থান এমন হয়, যেখানে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তিগুলিকে বিশেষ ভাবে জাগ্রত করে তুলতে পারে। অনেকের বিশ্বাস, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে। তাই, এই দিনে সকলে উপোস থেকে শিবের আরাধনা করেন অগণিত মানুষ। 
Blogger দ্বারা পরিচালিত.