নয়বার অস্ত্রোপচার করে কুৎসিত থেকে হলো আকর্ষণীয় যুবক!

Odd বাংলা ডেস্ক: ‘মানুষ সুন্দর হয় তার ব্যক্তিত্বে। গায়ের রং কিংবা শারীরিক গঠন সুন্দর হলেই একজন মানুষ সুন্দর তা কিন্তু না। সামগ্রিক আচার আচরণ আর জীবনযাপন মিলিয়েই একজন মানুষ সুন্দর হয়।' আর একজন মানুষকে তার যোগ্যতা দিয়ে বিচার করা উচিত। তার চেহারা দেখে নয়।

কিন্তু কোনো কোনো জায়গায় চেহারা দেখেও হয়, তা জানেন কি? কি শুনে অবাক হলেন? ভাবলেন চেহারা দেখে আবার মানুষের যোগ্যতা বিচার হয় এ আবার কেমন কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন! তেমনটাই করেছে ভিয়েতনামের এক যুবক। নাম তার ডো কোয়েইন।

তিনি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু দেখতে খারাপ হওয়ায় অনেকেই নাকি তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন। নিজেকে এভাবে 'হাসির পাত্র' হতে দেখে খুবই খারাপ লাগে তার। আর সেকারণেই তার চাকরি হয় না। তাই তিনি সিদান্ত নেয় প্লাস্টিক সার্জারি করবেন। তার চেহারা সুন্দর করতে হবে। এরপর তিনি প্লাস্টিক সার্জারি করেন। তাও আবার একবার, দুইবার নয়, ৯ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন! 

২৬ বছর বয়সী ডো টিকটক অ্যাকাউন্টে নিজের আগের ছবি এবং ৯ বার প্লাস্টিক সার্জারির পর বর্তমান ছবি পোস্ট করেন। আর সেটা দেখার পর নেটিজেনরা অবাক হয়ে যান। কারণ ডো কোয়েইনের দু'টি ছবিই ছিল ভিন্ন। এরপরই এই নিয়ে নেটিজেনরা ডো কোয়েইন এই বিষয়ে প্রশ্ন করতে থাকেন।

শেষপর্যন্ত ডো নিজেই সত্যিটাও জানিয়ে দেন। আসলে ডো কোয়েইন একটি চাকরির ইন্টারভিউ দিতে যান। কিন্তু চাকরি হয়নি। কারণ, তার চেহারা ভালো না। কুৎসিত। ইন্টারভিউ বোর্ডে তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন। নিজেকে এভাবে ‘হাসির পাত্র’ হতে দেখে খুবই খারাপ লেগেছিল তার। এই অপমান সইতে পারেননি তিনি। যে কারণে প্রতীক্ষা করেন, তার চেহারা পরিবর্তন করবেন। সেজন্য প্লাস্টিক সার্জারি করেন। তবে একবার নয়, ৯ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন! 

শেষ পর্যন্ত ৪০০ মিলিয়ন ডং বা বাংলাদেশি মুদ্রায় ১৩ দশমিক ৭ লাখ টাকা খরচ করে ৯ বার প্লাস্টিক সার্জারি করেন। যার মধ্যে ছিল রিনোপ্লাস্টি, চিবুক, ঠোঁটের অস্ত্রোপচারও। এ ছাড়াও চোখ সুন্দর করার জন্য দুই চোখের সার্জারি।

এক সাক্ষাৎকারে তিনি আরো জানান, এই অস্ত্রোপচারের পুরো টাকাই নিজের সঞ্চয় থেকে ব্যয় করেছেন। প্রথমবার অস্ত্রোপচারের পর কেমন ছিল অভিজ্ঞতা? সেই প্রশ্নের উত্তরে ডো বলেন, 'প্রথমবার অস্ত্রোপচার করিয়ে বাড়ি আসার পর আমার মা-বাবাও আমাকে চিনতে পারেনি।' তবে এই ধরনের প্লাস্টিক সার্জারি করায় কিছুটা অনুতপ্তও তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.