সরকারের বিরুদ্ধে প্রতিবাদে টানা ২৮৮ দিন অনশনের পর প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী
Odd বাংলা ডেস্ক: দীর্ঘ ২৮৮ দিনের টানা অনশন ধর্মঘটের পর মৃত্যু হল তুরস্কের সঙ্গীতশিল্পী হেলেন পোলিকের। তুরস্কে নিষিদ্ধ একটি লোক সঙ্গীকেপ দলের একজন সদস্য ছিলেন তিনি।
Yorm squad তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে। ইস্তানবুলের একটি বাড়িতে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর গানের দল এবং দলের সদস্যদের প্রতি সরকারের মনোভাবে বদল আনার জন্য অনশন প্রতিবাদ শুরু করেছিলেন তিনি।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল তাঁর গানের দলটি প্রতিবাদী সঙ্গীত গাওয়ার জন্য জন্যপ্রিয় ছিল। পাশাপাশি এটি এমন একটি গানের দল যার সদস্যরা পর্যায়ক্রমে পরিবর্তীত হত। এই দলের বহু সদস্যকেই জেলবন্দি করে রাখা হয়েছিল।
তুরস্ক সরকারের অভিযোগ ছিল যে এই দলটিত রেভোলিউশনাল পিপলস লিবারেশন পার্টির সঙ্গে যোগসূত্র রয়েছে। এই পার্টিকে তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের তরফে একটি সন্ত্রাসী সংগঠন বলে স্বীকার করা হয়েছিল।
অন্যদিকে, পলিক এবং ব্যান্ডের এক সহযোগী সদস্য ইব্রাহিম গোকসেক তাদের দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে এবং আটকে রাখা সদস্যদের মুক্তির দাবিতে অনশন শুরু করে। তুরস্কের একটি সংবাদপত্র সূত্রে খবর, গত ১১ মার্চ দু'জনকে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তাঁরা চিকিৎসা প্রত্যাখ্যান করায় এক সপ্তাহ পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, তুরস্কে অনশনকারীরা সাধরণত খাবার খেতে অস্বীকার করে, তবে তাদের প্রতিবাদ দীর্ঘায়িত করার জন্য তরল খাদ্য সেবন করে। কিন্তু সেই প্রতিবাদ আর করা হল না হেলেনের।





Post a Comment