আটা বা ময়দা মেখে ফ্রিজে রাখা ঠিক নয়, তাহলে কীভাবে রাখবেন, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: মানুষ আজ ফ্রিজের ওপর অনেকটাই নির্ভরশীল। খাবার হোক বা শাকসবজী ফ্রিজে স্টোর করে রেখে তা অনেক দিন ধরেই ব্যবহার করেন সকলে। পাশাপাশি আটা বা ময়দা মেখে তার মণ্ডটিও ২-৩ দিনের জন্য ফ্রিজে রেখে দেন অনেকে।
কিন্তু জানেন কি মেখে রাখা আটা বা ময়দা ফ্রিজে স্টোর করা উচিত নয়। এর নেপথ্যে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ। এমনিতে আটা বা ময়দা মেখে তা ফ্রিজে রাখার ক্ষেত্রেব এমনিতে কোনও সমস্যা নেই। কিন্তু তা যদি সঠিক নিয়ম মেনে ফ্রিজে রাখা না হয়, তাহলেই যত সমস্যা। পাশাপাশি একান্তই তা ফ্রিজে রাখার হলে ৪৮ ঘণ্টার বেশি কখনওই রাখবেন না। তাহলেই কিন্তু মন্ডটি নষ্ট হতে শুরু করে।
আয়ুর্বেদ অনুসারে, একদিনে আপনার যতটুকু আটা বা ময়দা প্রয়োজন, সেইটুকুই আটা বা ময়দা মাখুন। এটিকে ফ্রিজে বা অন্য কোথাও সংরক্ষণ করার কোনও প্রয়োজন নেই। বাসি আটা বা ময়দা দিয়ে বানানো রুটিতে পুষ্টির মাত্রা অনেকটাই কম থাকে। পাশাপাশি ধর্মীয় বিশ্বাস থেকে বলা হয় মেখে রাখা আটা বা ময়দা সংরক্ষণ করলে বাড়িতে অশুভ শক্তি মাথা চাড়া দেয়।
তবে একান্তই যদি ময়দা বা আটা মেখে রেখে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে মেনে চলুন এই কয়েকটি টিপস-
- হাওয়া লেগে গেলেই আটা বা ময়দার মন্ড নষ্ট হতে শুরু করে। যা থেকে বানানো রুটিতে কোনও পুষ্টিগুণ থাকে না।
- আটা বা ময়দা মেখে মন্ডটি একটি এয়ার টাইট পাত্রে রাখুন, যাতে তার মধ্যে এতটুকুও হাওয়া না ঢোকে।
- প্রয়োজনে কিচেন ব়্যাপ (প্লাস্টিক ব়্যাপ) বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়েও রাখতে পারেন।
- সবচেয়ে ভালো হয় যদি জিপলক ব্যাগে মন্ডটি রাখা যায়।





Post a Comment