সৌদি আরবে করোনা মোকাবিলায় ভারত থেকে পাঠানো হল ৮৮ নার্সের দল
Odd বাংলা ডেস্ক: বিদেশের মাটিতে গিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত থেকে ৮৮জন নার্সের একটি দল গিয়ে পৌঁছাল সংযুক্ত আরব আমিরশাহীতে। সৌদি আরবে করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গিয়ছে।
স্বাস্থ্য এবং প্রতিরোধ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার সেদেশে ৬২৪জন বৃদ্ধি পেয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭,৪১৭। মৃতের সংখ্যা ১৮৫। সূত্রের খবর, সেদেশে করোনা রোগীদের সুস্থ করে তুলতে যেসব নার্সদের পাঠানো হয়েছে তাঁরা কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রের বাসিন্দা।
সেখানে গিয়ে প্রথমে তাঁরা ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন, তারপর সেখান থেকে তাঁদের আলাদা আলাদা হাসপাতালে পাঠানো হবে। শনিবার একটি বিশেষ বিমানে করে তাঁরা দুবাই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পবন কাপুর জানিয়েছেন, এতে করে দুই দেশের মধ্যকার দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।





Post a Comment