করোনা পরিস্থিতি সামলাতে অসমর্থ, সরিয়ে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য সচিবকে


Odd বাংলা ডেস্ক: নবান্নর তরফে এবার সরানো হল রাজ্যের স্বাস্থ্য সচিবকে। কিন্তু কেন সরানো হল? গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে যে চিঠি বিবেক কুমার পাঠিয়েছিলেন, তাতে বিস্তর গরমিলের একটা ছবি অতিশয় স্বচ্ছ হয়ে ধরা পড়ে। তাতে দেখা যায়, সে দিন পর্যন্ত বাংলায় যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়েছে, তার তুলনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি। সেই চিঠি থেকেই শুরু হয়েচিল বিতর্ক। তার পর থেকে দু’দিন কোনও বুলেটিনই আর প্রকাশ করেনি নবান্ন। তার জেরেই সচিবকে সরানো হল বলে মনে করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.