ট্রেনের পর এবার উড়ান, আগামী ১৮ মে থেকে শুরু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল


Odd বাংলা ডেস্ক: আজ থেকে সারা দেশে নিয়ন্ত্রিতভাবে শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল। মনে করা হচ্ছে আগামী সপ্তাহের ১৮ মে বা তার আগেই সারা দেশে যাত্রীবাহী বিমান চলাচল শুরু করা হতে পারে। সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউনের জেরে গত মার্চ মাস থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে বিমান পরিষেবার ক্ষেত্রে আর্থিক অবস্থারও ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্ট এবং ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হচ্ছে।  

প্রসঙ্গত, লকডাউনের কারণে সারা দেশে বিমান পরিষেবা বন্ধ হওয়ার কারণে বিমান সংস্থাগুলির আয় তলানিতে এসে ঠেকেছে। বহু কর্মীর বেতন ছাঁটাই করা হয়েছে। অনেক কর্মী ছাঁটাইয়ের খবরও প্রকাশ্যে এসেছে। এই অবস্থায় ট্রেন চলাচলের পর তৃতীয় দফার লকডাউনের শেষে অর্থাৎ ১৮ মে অথবা তার আগেই বিমান চলাচলের বিষয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছ।
Blogger দ্বারা পরিচালিত.