আসন্ন লকডাউন ৪.০, কেমন হবে চতুর্থ দফার লকডাউন



Odd বাংলা ডেস্ক: জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদি জানালেন যে লকডাউন ৪ আসছে৷ তবে এই লকডাউন ৪-এ নতুন কিছুর সাক্ষী থাকতে চলেছে দেশ৷ তাই স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী৷ কবে থেকে নতুন লকডাউন শুরু বা কতদিন চলবে তার মেয়াদ, সেই নিয়ে যদিও কিছু জানাননি দেশের প্রধানমন্ত্রী৷ ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন৷ আর লকডাউন ৪-এর ব্যপারে ১৮ মের আগে জানতে পারবেন দেশবাসী৷

১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। দেশজুড়ে লকডাউনের ৪৯তম দিনে প্রধানমন্ত্রী জানালেন আরও বাড়বে মেয়াদ। তবে সেটা কতদিনের সেটা বললেন না। রহস্য জিইয়ে রাখলেন। নরেন্দ্র মোদী এদিন জানিয়েছেন, ১৮ মে থেকে শুরু হতে যাওয়া চতুর্থ দফার লকডাউনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে পরে। তবে এই লকডাউন নতুন রং ও রূপের হবে বলে দাবি করেছেন তিনি। কিন্তু সেটা ঠিক কী ও কেমন তা এদিন স্পষ্ট করেননি। তার গাইডলাইন কেমন হবে তাও বলেননি। জানিয়েছেন, ১৮ তারিখের আগেই সব জানিয়ে দেওয়া হবে।


গতকালই প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখন যেটা প্রয়োজন তা হল গ্রামে যেন করোনা ছড়িয়ে না পড়ে সেটা দেখা। আর সংক্রমণের হার কমিয়ে আনা। লকডাইনের প্রথম পর্যায়ে যে কড়াকড়ির প্রয়োজন ছিল তা দ্বিতীয় দফায় হয়নি। তেমনি তৃতীয় দফায় যা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা চতুর্থ দফায় হবে না।’ অর্থাত্ চতুর্থ দফার লকডাউনের সম্ভাবনা কি রয়েছে। সেটাই এখন বড় প্রশ্ন। তা স্পষ্ট হবে আজ প্রধানমন্ত্রীর ভাষণে।
Blogger দ্বারা পরিচালিত.