শেষ হচ্ছে লকডাউন ৪.০, ১ জুন থেকে জারি হবে কোন নতুন নিয়ম? চূড়ান্ত ব্যস্ততা প্রধানমন্ত্রীর কার্যালয়ে
Odd বাংলা ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন আর তারপরই শেষ হয়ে যাচ্ছে চতুর্থ দফার লকডাউনের সময়সীমা। লকডাউন ৪.০-এর সময়সীমা যতই এগিয়ে আসছে তখনই ব্যস্ততা তুঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জানা গিয়েছে ৬০ দিনের লকডাউন পরিস্থিতির পর্যালোচনার কাজ চলছে প্রধানমন্ত্রীর দফতরে। স্বরাষ্ট্র মন্ত্রকের লকডাউনের ডেটা পর্যালোচনার কাজ চলছে জোরকদমে।
প্রসঙ্গত, রাজ্যগুলির আর্থিক দুরবস্থার কথা বিচার-বিবেচনা করে কেন্দ্রের তরফে লকডাউন ৪.০ ঘোষণার সময়ে একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছিল। এরপর সংশ্লিষ্ট রাজ্যে লকডাউন বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাজ্যগুলির হাতেই অর্পন করেছিল কেন্দ্র। এরপর বেশ কয়েকটি শহরে ঘরোয়া বিমান চলাচল শুরু হয়েছে।
কিন্তু উদ্বেগ বাড়ি গত ১২ দিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৮,৩৩৩। পাশাপাশি এখনও পর্যন্ত সারা দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪,৫৩১ জন। তবে এখনও পর্যন্ত করোনায় ৬৭,৬৯২ জন সুস্থ হয়ে উঠেছেন। এই পরিসংখ্যান বিচার-বিবেচনা করে আগামী ১ জুন থেকে নতুন কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে এখন তা নিয়েই চলছে আলাপ-আলোচনা।





Post a Comment