সীমান্তে সেনা বাড়াচ্ছে চিন, সেইসঙ্গে পাল্লা দিয়ে ভারতও মোতায়েন করছে সেনাবাহিনী, বাড়ছে উত্তেজনা


Odd বাংলা ডেস্ক: ভারত চিন-সীমান্ত দ্বন্দ্ব একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে। সীমান্তে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চিন। হাত গুটিয়ে বসে নেই ভারতীয় বাহিনীও। আর সেই কারণেই পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করতেই ভারতও চিনের সমপরিমাণ সেনা নিযুক্ত করছে সীমান্তে। 

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ৫০০০ সেনা মোতায়েন করেছে চিন। সেইমতো আঁটঘাঁট বেঁধে পথে নেমেছে ভারতও। যার ফলে গালোয়ান উপত্যকা নিয়ে এই চাপানউতোরের ফলে লাদাখ সীমান্তে বাড়ছে উত্তেজনা। 

বিশেষ সূত্রে খবর, চিনকে রুখতে ১৯৬৫ সালের পর এইন প্রথম এত বড় সেনা মোতায়েন করছে ভারত। প্রসঙ্গত, বিশেষজ্ঞ মহলের দাবি দিন কয়েক আগে নেপালকে সীমান্ত কবজা করার ইন্ধন জুগিয়েছে চিন। আর সেই কারণেই বহু বিতর্কিত কালাপানিকে নেপালের মানচিত্রে যোগ করে হয়েছিল যা ভারতের অংশ হিসেবে পরিচিত। কঠিন এই পরিস্থিতিতে ভারতের নৌবাহিনী, বায়ুসেনাবাহিনী এনং স্থলসেনাবাহিনী একজোট হয়ে পরিস্থিতি মোকাবিলার জন্য জোর আলোচনা চালাচ্ছেন। 
Blogger দ্বারা পরিচালিত.