চিন VS ভারত : সামরিক শক্তিতে কে কত এগিয়ে
Odd বাংলা ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে৷ চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতও প্রস্তুত৷ যুদ্ধ কখনো কাম্য নয়৷ তবু দেখে নেয়া যাক সামরিক শক্তিতে চিন আর ভারতের বর্তমান অবস্থা৷
সক্রিয় সেনাসদস্য
১৩৮ টি দেশের মধ্যে পিআরডাব্লিউ ইনডেক্সে তৃতীয় স্থানে থাকা চিনের মোট ২১ লক্ষ ২৩ হাজার সেনাসদস্য রয়েছে, ভারতের রয়েছে ১৪ লক্ষ ৪৪ হাজার সেনাসদস্য৷ তবে রিজার্ভ সৈন্যর সংখ্যায় ভারত এগিয়ে৷ চিনের পাঁচ লাখ ১০ হাজারের বিপরীতে তাদের রয়েছে ২১ লাখ রিজার্ভ সৈন্য৷
প্রতিরক্ষা বাজেট
প্রতিরক্ষা খাতে চিনের বাজেট ২৩৭০ কোটি ডলারের এবং ভারতের ৬১০ কোটি ডলারের৷
এয়ারক্রাফট
এখানেও চিন এগিয়ে৷ চিনের ৩২১০টির বিপরীতে ভারতের রয়েছে ২৯২৩টি এয়ারক্রাফট৷
যুদ্ধজাহাজ
চিনের চেয়ে এগিয়ে আছে ভারত। ৭৭৭টি রয়েছে ভারতের কাছে। আর চিনের রয়েছে ২৮৫টি যুদ্ধজাহাজ৷
যুদ্ধবিমান
চিনের যুদ্ধবিমান ভারতের দ্বিগুণেরও বেশি৷ চিনের ১২৩২টি আর ভারতের ৫৩৮টি৷
হেলিকপ্টার
চিনের আছে ৯১১টি হেলিকপ্টার আর ভারতের ১০২২টি৷ ভারত এখানে এগিয়ে
ট্যাঙ্ক
ভারতের ট্যাঙ্ক চিনের চেয়ে অনেক বেশি৷ চিনের আছে ৩৫০০টি ট্যাঙ্ক আর ভারতের ৪২৯২টি৷
সাঁজোয়া যান
চিনের সাঁজোয়া যানবাহনের সংখ্যা ৩৩ হাজার, ভারতের আট হাজার ৬৮৬৷
স্বয়ংক্রিয় আর্টিলারি
এখানে দু দেশের তুলনাই হয় না৷ চিনের আছে ৩৮০০, ভারতের মাত্র ২৩৫৷
ফিল্ড আর্টিলারি
এখানে ভারত কিছুটা এগিয়ে৷ চিনের ৩৮০০-র বিপরীতে তাদের রয়েছে ৪০৬০টি ফিল্ড আর্টিলারি৷
রকেট প্রজেক্টর
চিনের ২৬৫০, ভারতের ২৬৬৷ সুতরাং এখানে চিন প্রায় দশগুণ এগিয়ে৷
সাবমেরিন
সাবমেরিনের সংখ্যার দিক থেকেও ভারত অনেক পিছিয়ে৷ চিনের ৭৪টির বিপরীতে ভারতের আছে ১৬টি সাবমেরিন৷
বিমানবাহী জাহাজ
চিনের ২টি, ভারতের ১টি৷
ডেস্ট্রয়ার
চিনের ৩৬টি, অন্যদিকে ভারতের ১০টি৷
ফ্রিগেট
চিনের ৫২, ভারতের তার ঠিক চার ভাগের এক ভাগ, অর্থাৎ ১৩টি৷
উপজাতি ভিত্তিক সেনা রেজিমেন্ট
ভারতের কাছে বিশেষভাবে অভিজ্ঞ উপজাতি ভিত্তিক সেনা রেজিমেন্ট আছে। যার মধ্যে গোর্খা ও পঞ্জাব উল্লেখযোগ্য। চিনের কাছে এমন কোনও সেনা রেজিমেন্ট নেই।











Post a Comment