শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ রাজ্যে, কলকাতায় আক্রান্ত ৯১৯, মৃত ১৪২



Odd বাংলা ডেস্ক: আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে রাজ্যে। ২৪ ঘণ্টায় আরও ৩৪৪ জন আক্রান্ত হয়েছে বলে খবর।  বৃহস্পতিবার স্বাস্থ্যদফতরের বুলেটিনে প্রকাশ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। এটাই এ পর্যন্ত বাংলায় একদিনের নিরিখে সর্বোচ্চ পরিসংখ্যান। এ দিন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৬৩জন। এর মধ্যে সক্রিয় ভাবে আক্রান্তের সংখ্যা ২হাজার ৫৭৩ জন। শেষ চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনার কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। 


এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২৩ জন। কো মর্বিডডিটির কারণে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের। রাজ্য স্বাস্থ্যদফতর সূত্রে খবর, বুধ-বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৯০ জন। এ পর্যন্ত ভাল হয়েছেন মোট ১ হাজার ৬৬৮ জন করোনা রোগী। দিন তিনেক আগেই করোনা সংক্রমণের দৈনিক হিসেবটা ২০০ পার করেছিল। এত দ্রুত সেই সংখ্যাটা ৩৪৪- এ পৌঁছল কী করে? অনেকে মনে করছেন, আমফানের কারণে দিন তিনেক তথ্য আপডেট বন্ধ রাখতে হয়েছিল প্রশাসনকে। এখন নতুন করে তা চালু হওয়ায়, বকেয়া তথ্য ও নতুন তথ্য মিলে চড়চড়িয়ে বেড়ে যাচ্ছে সংক্রমিতের সংখ্যা। এ যাবৎ করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কলকাতা, হাওড়া ও উত্তর চব্বিশ পরগণা জেলায়।
Blogger দ্বারা পরিচালিত.