ভারতের এই মন্দিরে পুরুষরা করে পুজো, পরতে হয় শাড়ি



Odd বাংলা ডেস্ক: ভারতে এমন অনেক মন্দিরই রয়েছে, যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। যার অন্যতম হলো ঔরঙ্গাবাদের শনি মন্দির। তেমনই এক অদ্ভুত মন্দির কেরলের কোল্লাম শহরের কোট্টানকুলাঙ্গারা দেবীর মন্দির। এ মন্দিরে পূজিতা হন আদি শক্তির ভগবতী রূপ। কিন্তু, সব থেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে পুরুষ ভক্তরা আসেন মহিলাদের মতো শাড়ি-গয়না পরে।

কথিত, এক সময়ে এই মন্দিরের স্থানে ছিল জঙ্গল। স্থানীয় রাখালরা তাদের গবাদি পশুদের এখানে নিয়ে চরাতে আসত। গরু-বাছুরদের চরতে দিয়ে তারা নিজেরা খেলে বেড়াত। সেখানে একটি বড় পাথর ছিল, যা ছিল রাখালদের সব থেকে প্রিয় খেলার বস্তু। রাখালরা নিজেদের পোশাক না পরে মেয়েদের জামা-কাপড় পরে খেলা করত বলে জানা গিয়েছে। এমনই এক দিন খেলার সময়ে সেই পাথর থেকে প্রকট হন স্বয়ং দেবী দুর্গা। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আর তার পর থেকেই এটা প্রচারিত হয়ে যায় যে, নারী-বেশী পুরুষরাই দেবীকে সতুষ্ট করতে পারবেন।প্রসঙ্গত, সারা বছরই দেবী পূজিতা হন কেরলের এই মন্দিরে। তবে মার্চ মাসে ১০ থেকে ১২ দিন বিশেষ পুজোর আয়োজন হয়। এবং তার শেষ দিনেই পুরুষরা আসেন নারীর বেশে।
Blogger দ্বারা পরিচালিত.