ছাগলকে ‘ধর্ষণ’ করল চার সন্তানের পিতা জাহাঙ্গীর!
Odd বাংলা ডেস্ক: ঘটনা বাংলাদেশের পঞ্চগড়ের। সেখানকার তেঁতুলিয়া উপজেলায় জাহাঙ্গীর আলম নামের চার সন্তানের জনকের বিরুদ্ধে ছাগলকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ছোপাগছ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ছাগলের মালিক রফিক জানান, গতকাল বিকেল ৪টার দিকে তার দুটি ছাগলকে ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে তিনি কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে ছাগল দুটিকে বাড়িতে নেওয়ার জন্য তিনি খুঁজতে থাকেন। বিভিন্ন ক্ষেতে খোঁজার পর একটি ছাগল পেলে সেটি রেখে অন্যটিকে খুঁজতে থাকেন রফিক।
একপর্যায়ে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে ছাগলের আওয়াজ শুনে সেখানে যান তিনি। এ সময় তিনি জাহাঙ্গীর আলমকে নগ্ন অবস্থায় তার ছাগলের গলা চেপে ধর্ষণ করতে দেখতে পান।
রফিক বলেন, ‘ছাগল দুটি ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়ার পর বৃষ্টি আসে। তখন আমি বিভিন্ন ক্ষেতে ছাগল খুঁজতে থাকি। পরে একটি ছাগল খুঁজে পেয়ে সেটি রেখে আরেকটি খুঁজতে গেলে ওই ছাগলের গলা চেপে ধরা এবং উলঙ্গ অবস্থায় জাহাঙ্গীরকে দেখতে পাই। পরে সে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে।’
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিরা জানার পর মোটা অঙ্কের টাকা দিয়ে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেস্টা করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বিষয়টির উপযুক্ত বিচার দাবি করেছেন। এর আগেও জাহাঙ্গীরের বিরুদ্ধে গরু-ছাগল ধর্ষণের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।





Post a Comment