ভয়ঙ্কর! করোনা থামাতে যুবকের মাথা কেটে পুজো করল পুরোহিত, নরবলির ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য
Odd বাংলা ডেস্ক: পৃথিবী জুড়ে ভয়ঙ্কর মহামারি অব্যহত। কিন্তু সেই রোগ আটকাতে এই বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যা অবিশ্বাস্য। কয়েকদিন আগেই উগান্ডাতে এক গীর্জায় পাদরি সবাইকে ডেটল পান করতে বলে। তখন প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। এবারের ঘটনা ভারতের বুকেই। করোনাভাইরাস মহামারি রুখতে দেওয়া হল নরবলি। দিল এক পুরোহিত। স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্সর্গ করেছে ওই মন্দিরের পুরোহিত। মন্দিরের মধ্যেই ওই যুবককে বলি দেয় সে৷ তারপর মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷ বুধবার মধ্যরাতে চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কটক জেলার নরসিংহপুথানা এলাকার বান্ধাহুদা গ্রামে৷ অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা । বয়স ৭২৷
নরবলি দিয়ে পুজো শেষ করে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷ হত্যায় ব্যবহৃত কুড়ুলটি পুলিশ উদ্ধার করেছে। যাকে নরবলি দিয়েছে, সেই যুবকের নাম সরোজ কুমার প্রধান (২৫)৷ অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, নরবলির আগে তার সঙ্গে সরোজের বচসা হয়৷ পুলিশি জেরায় ওই পুরোহিত বলে, স্বপ্নে তাকে ভগবান নির্দেশ দিয়েছিল নরবলি দিলেই করোনা ভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই সে নরবলি দিয়েছে। ডিআইজি আশিস কুমার বলেছেন, ঘটনাস্থল ভালভাবে পরিদর্শন করে বোঝা গেছে, খুনের আগে ওই পূজারীর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় সরোজের। ছেঁড়াফাটা জামাকাপড়ের টুকরোও পাওয়া গেছে। ঘটনার সময়ওই পুরোহিত নেশাগ্রস্ত ছিলেন। এই ঘটনার ফলে আরও একবার প্রমাণ হয়ে গেল ভারতের বিভিন্ন অঞ্চলে আজও অশিক্ষা অবস্থিত।
![]() |
| সংসারি ওঝা, পুরোহিত |

Post a Comment