টানা ১২ ঘণ্টার প্রচেষ্টা ব্যর্থ! তেলেঙ্গানায় ১২০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া ৩ বছরের বালকের মৃত্যু!


Odd বাংলা ডেস্ক: টানা ১২ ঘণ্টার উদ্ধারকার্যের পর ব্যর্থ উদ্ধারকারী দল। তেলেঙ্গানায় ১২০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া ৩ বছরের বালক সাই বর্ধনের নিথর দেহ উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদ। বুধবার বিকেলে মাঠে খেলা করতে গিয়ে দুর্ঘটনা বশত একটি মুখ খোলা গর্তে পড়ে যায় সে। 

বৃহস্পতি ভোর সাড়ে চারটে নাগাদ উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। প্রাথমিকভাবে যা অনুমান করা হচ্ছে, তা হল দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুর। মৃতদেহটির ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

বুধবার বিকেল ৫টার দিকে তিন বছরের সাই বর্ধন একটি উন্মুক্ত ১২০ ফুট গর্তে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেদক জেলার পাপানাপেট মণ্ডলের পোচাম্পল্লি গ্রামে। শিশুটি তার দাদা এবং বাবার সঙ্গে তাদের কৃষিক্ষেত্রে যায়। তখনই খেলতে খেলতে পা পিছলে আচমকাই সে পড়ে যায় ওই সুগভীর গর্তে। গর্তের ১৭ ফুট গভীরে আটকে ছিল। তারপর থেকেই তারে উদ্ধারে নেমেছিল উদ্ধারকারী দল। যদিও বৃথাই চেষ্টা। মা-বাবার কোল শূন্য করে চলে গেল ৩ বছরের সাই। 
Blogger দ্বারা পরিচালিত.