মাথায় উকুনের সমস্যা? হাতের কাছেই রয়েছে প্রাকৃতিক সমস্যা, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: ছোট শিশুদের মাথায় উকুনের সমস্যা খুবই সাধারণ। এতে করে যে শুধু চুল এবং মাথার স্ক্যাল্পের ক্ষতি হয় তা-ই নয়, শরীরও খারাপ হতে শুরু করে, কারণ উকুন মাথার তালু থেকে রক্ত শুষে নিতে শুরু করে। তাই শুরুতেই উকুন প্রতিরোধ না করলে তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আবার উকুন মারার জন্য ক্ষতিকারক কেমিকেল ব্যাবহার করলে তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই হাতের কাছে থাকা সহজ প্রাকৃতিক উপাদান দিয়ে দূর করতে পারেন উকুনের সমস্যা।

১) নারকেল তেল- উকুন তাড়ানোর জন্য কিন্তু নারকেল তেলের জুড়ি মেলা ভার। রাতে ৩-৪ চামচ নারকেল তেল এবং কর্পুর গরম করে তা চুলে এবং মাথার তালুতে ভাল করে লাগাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে হবে। মোটামুটি সপ্তাহে ৫ দিন পদ্ধতি মেনে চলুন উকুন না যাওয়া পর্যন্ত।

২) লেবুর রস- লেবুর রসে আ্যাসিড উপাদান উকুন তাড়াতে বিশেষ কার্যকর। লেবুর রসের সঙ্গে আদা বেটে সেই মিশ্রণটি চুলে প্রায় আধ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি পর পর ৪-৫ দিন চুলে লাগালে পুরোপুরি উকুন তাড়ানো যায়।

৩) পেঁয়াজ- পেঁয়াজ একটি খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে যা দিয়ে উকুন তাড়ানো যায়। এরজন্য কিছুটা পরিমানে পেঁয়াজ বেটে নিয়ে তা থেকে রস বের করে নিয়ে চুলে এবং মাথার তালুতে লাগাতে হবে। এএরপর শাওয়ার ক্যাপ পরে ২ ঘণ্টা মতো অপেক্ষা করুন। এরপর হালকা গরম জলে এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতি তা প্রথমে পর পর ৩ দিন অনুসরণ করে, তারপর সপ্তাহে একদিন লাগাতে হবে। এইভাবে যতদিন না চুল পুরো উকুন মুক্ত হচ্ছে ততদিন মাসে ১ দিন করে লাগাতে হবে।

৪) ভিনিগার- উকুন প্রতিরোধে ভিনিগার সবচেয়ে ভাল উপকরণ। ভিনিগারে প্রচুর অ্যাসিটিক আ্যাসিড থাকে যা উকুনকে মারতে সাহায্য করে। ভিনিগার উকুনের ডিমকেও চুল থেকে বিলীন করে দেয়। এরজন্য সমান পরিমাণ ভিনিগার আর হেয়ার অয়েল মিশিয়ে ঘুমোনোর আগে তা মাথার তালুতে এবং চুলে লাগিয়ে রাখতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করতে হবে। মোটামুটি সপ্তাহে ২-৩ বার এই মিশ্রণটি লাগালে কিছু সপ্তাহের মধ্যেই উকুন পালাবে।

৫) মেয়োনিজ- শুনে একটু অবাক হচ্ছেন তো? কিন্তু মেয়োনিজ আরেকটি সহজ উপায় যা উকুন মারতে সাহায্য করে। এরজন্য প্রথমে চুলে মেয়োনিজ লাগিয়ে প্রায় ৫-৬ ঘন্টা সেটা রেখে দিতে হবে। হয়ে গেলে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এরপর হেয়ার ড্রাইয়ের দিয়ে চুল শুকিয়ে নিন। এর পর সরু দাঁতের চিরুনি দিয়ে চুলের উকুন এবং উকুনের ডিমগুলি ঝেড়ে ফেলুন। এই পদ্ধতিটি সপ্তাহে একবার করে টানা ২ মাস অনুসরণ করুন।
Blogger দ্বারা পরিচালিত.